সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

০৯ নভেম্বর ২০২৪, ০১:০০ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা

প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতা © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে সমতা আনার লক্ষ্যে বিকালে মাঠে নামছে বাংলাদেশ দল। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। আজ শনিবার (৯ নভেম্বর) সিরিজ বাঁচানোর লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ। বিকেল চারটায় শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

প্রথম ম্যাচে ব্যাটারদের ব্যর্থতায় সিরিজের প্রথম ওয়ানডে ৯২ রানে হারে বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের কারণে মাত্র ২৩ রানে শেষ আট উইকেট হারায়। তবে দ্বিতীয় ম্যাচে এই অবস্থা থেকে বাংলাদেশ ঘুড়ে দাঁড়াবে বলে বিশ্বাস দেশের ক্রিকেট প্রেমীদের।

শুক্রবার সাংবাদিকদের মেহেদি হাসান মিরাজ বলেন, ‘একটি খারাপ ম্যাচ আমাদের রাতারাতি খারাপ দলে পরিণত করবে না। আমরা আফগানিস্তানের বিপক্ষে অনেক ম্যাচ জিতেছি, বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে। এই ফরম্যাটে আমরা বেশ শক্তিশালী দল। আমরা বিশ্বকাপে ও দ্বিপাক্ষিক সিরিজে তাদের হারিয়েছি।’

২৩৬ রানের টার্গেটে ওপেনার তানজিদ হাসান তামিমকে দ্রুত হারানোর পর ২ উইকেটে ১২০ রান করে শক্ত অবস্থায় ছিলো বাংলাদেশ। কিন্তু এরপরই আফগানিস্তানের তরুণ অফ-স্পিনার মোহাম্মদ গজানফারের ঘূর্ণি সামলাতে না পেয়ে অসহায় আত্মসমর্পণ করে টাইগাররা।

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে হারের জন্য পিচের আচরণকে দায়ী করেছেন মিরাজ। তিনি বলেন, ‘পিচ থেকে আমরা যা আশা করেছিলাম তা হয়নি। কিন্তু একই সাথে দায়িত্ব নেওয়াও জরুরি। ব্যাটার হিসেবে আমরা স্বীকার করছি, আমরা দায়িত্ব নিতে পারিনি।’

বাংলাদেশ সিরিজে ফিরবে আশা প্রকাশ করে মিরাজ বলেন, ‘আমরা নিজেদের মাটিতে আফগানদের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জিতেছি। এমনকি আগেও তাদের বিপক্ষে সিরিজও জিতেছি। তাই প্রথম ম্যাচে হারের মানে এই নয়, সবকিছু শেষ হয়ে গেছে এবং আমরা ঘুড়ে দাঁড়াতে পারব না। আশা করি, আমরা দারুণভাবে ফিরে আসব।’

সিরিজের প্রথম ম্যাচ হেরে যাওয়ার পরও, আফগানিস্তানের বিপক্ষে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে বাংলাদেশ। ১৭টি ম্যাচের মধ্যে ১০টি জয়ী এবং ৭টিতে হেরেছে টাইগাররা।

বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

আফগানিস্তান দল: হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ, রহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, আবদুল মালিক, রিয়াজ হাসান, সেদিকুল্লাহ আতাল, দরবেশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, এএম গাজানফর, নূর আহমেদ, ফজলহক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমদ মালিক।

ঈদের আগে দেশে ফেরার প্রস্তুতি, বিয়ের শপিং করতে গিয়ে ওমানে প…
  • ১৪ মে ২০২৬
দেশের বাজারে সোনার দামে বড় লাফ, আজ ভরিতে কত?
  • ১৪ মে ২০২৬
হালুয়াঘাট-ধোবাউড়ায় টানা বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে প্লাবিত …
  • ১৪ মে ২০২৬
ইউনিফর্ম পরে টিকটক-রিলস নিষিদ্ধ, অমান্য করলে শাস্তি
  • ১৪ মে ২০২৬
ইয়াবাসহ পৌর যুবদল নেতা ও সহযোগী গ্রেপ্তার
  • ১৪ মে ২০২৬
হানি ট্র্যাপের ফাঁদে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি, বিএনপি-যুবলীগ…
  • ১৪ মে ২০২৬