প্রথমবার আইপিএলের নিলামে ইতালির ক্রিকেটার, জানেন কি কে এই থমাস দ্রাকা?

০৭ নভেম্বর ২০২৪, ১০:১২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
থমাস দ্রাকা

থমাস দ্রাকা © সংগৃহীত

ইতালির সঙ্গে ফুটবল মানানসই। ক্রিকেট কোনোভাবেই নয়। সেখানে ক্রিকেট তত জনপ্রিয়ও নয়। ফুটবলে চারবারের বিশ্বকাপ জেতা দেশটায় ক্রিকেটের তেমন কোনো অর্জন নেই। তবে এখন দেশটির ক্রিকেটর আলোচিত নাম থমাস দ্রাকা। সম্প্রতি আইপিএল নিলামে ডাক পেয়েছেন ইতালির এই ক্রিকেটার।

এবারের আইপিএলে নিলাম ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে। নিলামের জন্য নিবন্ধিত ১ হাজার ৫৮৪ ক্রিকেটারের মধ্যে ১ হাজার ১৬৫ জন ভারতীয়। ৪০৯ জন বিদেশি ক্রিকেটার নাম লিখিয়েছেন ১৬টি দেশ থেকে। এই বিদেশি ক্রিকেটারের মধ্যেই নাম রয়েছে ইতালির এক জনের। যা দেখে অবাক প্রত্যেকেই। কারণ বিশ্ব ক্রিকেটে খুব একটা জনপ্রিয় দল নয় ইতালি। আইসিসির টুর্নামেন্টেও সেইভাবে দেখা যায় না। সেই রকম একটি দেশের ক্রিকেটার হয়ে আইপিএলের মেগা নিলামে অংশ, যা হয়তো কেউ ভাবতেও পারেনি। 

থমাস দ্রাকা ম্যাচ খেলেছেন মাত্র ৪টি। ২৪ বছর বয়সী এই পেসারের অভিষেক হয়েছে চলতি বছরের জুনে। ক্যারিয়ারের প্রথম ম্যাচে লুক্সেমবার্গের বিপক্ষে ১৫ রান দিয়ে উইকেট নেন ২টি। সবমিলিয়ে নিয়েছেন ৮ উইকেট। অবশ্য জাতীয় দলের হয়ে ব্যাট হাতে কখনোই নামতে হয়নি তাকে। 

ফ্র্যাঞ্চাইজ ক্রিকেটেও দ্রাকার পথচলা সীমিত। চলতি বছরে খেলেছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। ব্রাম্পটন উলভসের হয়ে ৬ ম্যাচে সেখানে নিয়েছেন ১১ উইকেট। ইতালির সাপেক্ষে এমন পরিসংখ্যানটা নেহাত মন্দ না। 

থমাস দ্রাকাকে নিয়ে সবচেয়ে বেশি আগ্রহ জাগাতে পারে অন্য এক তথ্য। দুবাইয়ের ইন্টারন্যাশনাল টি-টোয়েন্টি লিগের জন্য মুম্বাই এমিরেটস তাকে দলে নিয়েছে। অবশ্য নাম থেকেই বোঝা সম্ভব, মুম্বাই ইন্ডিয়ানসের ফ্র্যাঞ্চাইজি এটি। আইপিএলের সঙ্গে দ্রাকার দূরতম সম্পর্ক এটিই। আইপিএলেও হয়ত সেই ভরসা থেকেই নাম লিখিয়েছেন ইতালির এই পেসার।

সিলেটগামী উপবন এক্সপ্রেসে আগুন
  • ৩১ মার্চ ২০২৬
২১ বছর পূর্তিতে টেলিটকের বিশেষ অফার, স্বল্পমূল্যে মিলছে ডাট…
  • ৩১ মার্চ ২০২৬
হোয়াটসঅ্যাপ চ্যাট হারানোর ভয়? ব্যাকআপ, রিস্টোর করবেন যেভাবে
  • ৩১ মার্চ ২০২৬
যশোর শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার বিভিন্ন উপকরণ সরবরাহ শুরু
  • ৩১ মার্চ ২০২৬
প্রতিবেশীর ঘরের বিছানায় মিলল শিশুর মরদেহ
  • ৩১ মার্চ ২০২৬
ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন হামলা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence