জিয়া ক্রিকেট টুর্নামেন্ট শুরু ১০ নভেম্বর, উদ্বোধনে থাকবেন তামিম

০৭ নভেম্বর ২০২৪, ০৯:৩৪ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ১০ নভেম্বর থেকে শুরু হচ্ছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট। ওইদিন বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাজধানীর মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছে টুর্নামেন্টের আয়োজক কমিটি। আসরে ঘরোয়া লিগের পাশাপাশি জাতীয় দলের সাবেক ক্রিকেটাররাও অংশ নেবেন বলে জানা গেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির ক্রীড়া সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক, বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, বাংলাদেশ স্কোরার্স ও আম্পায়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী ইউশা মিশু, ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, ক্রিকেট সংগঠক তারিকুল ইসলামসহ ছিলেন আরও অনেকেই।

আমিনুল জানান, ১০ নভেম্বর বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে রাজশাহী বিভাগের দুই দল রাজশাহী লাল ও রাজশাহী সবুজের মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন জাতীয় দলের ক্রিকেটার তামিম ইকবাল ও সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। আশরাফুল অবশ্য টুর্নামেন্ট পরিচালনা কমিটিতেই আছেন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম। সদস্যসচিব দেবব্রত পাল। আমিনুল হক, কাজী ইউশা মিশুসহ অন্যরা উপদেষ্টা।

২০টি দলকে নিয়ে প্রথম পর্বের খেলা হবে দেশের দশটি ভেন্যুতে। বগুড়া ছাড়াও ফরিদপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, সিলেট এবং ঢাকাও (সিটি ক্লাব গ্রাউন্ড) আছে ভেন্যু তালিকায়।

১০ নভেম্বর বগুড়ায় শুরু হওয়া টুর্নামেন্টের প্রথম পর্বের খেলা অন্যান্য ভেন্যুতে হবে ১৬ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর মধ্যে। মূল পর্ব শুরু হবে ১৬ জানুয়ারি। প্রথম পর্ব শেষে মূল পর্বে উঠে আসা ১০ দলের সঙ্গে যোগ হবে ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ নামে আরও দুটি দল। টুর্নামেন্টের ফাইনাল হবে মিরপুর শেরেবাংলায়।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬