কোহলির ধারাবাহিক ব্যর্থতা, আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ২০ থেকে বাদ

০৭ নভেম্বর ২০২৪, ০৫:৩১ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
বিরাট কোহলি

বিরাট কোহলি © সংগৃহীত

ভারতীয় ক্রিকেট দলের পোস্টারবয় বিরাট কোহলি। এ ব্যাপারে কারও সন্দেহ থাকার কথা নয়। তবে ব্যাট হাতে প্রতিভাবান এই ব্যাটারের চলতি বছরটা ভালো যাচ্ছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো সময় কাটানো কোহলি প্রায় ১০ বছর পর প্রথমবারের মতো আইসিসি টেস্ট ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ২০ থেকে ছিটকে পড়েছেন।

আইসিসির সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে আট ধাপ পিছিয়ে বিরাট কোহলি এখন ২২তম স্থানে অবস্থান করছেন। কোহলির টেস্ট ক্যারিয়ারে এত বড় পতন সাম্প্রতিক সময়ে তার টানা দুর্বল ফর্মেরই প্রতিফলন।

২০১৪ সালের ডিসেম্বরের পর কোহলির নাম শীর্ষ ২০ থেকে বাদ যায়নি। সেই সময় ইংল্যান্ড সফরে পাঁচ টেস্টে মাত্র ১৩৪ রান করে ব্যর্থ হন তিনি। তবে পরবর্তী বছরগুলোতে কোহলি একের পর এক রেকর্ড গড়েন এবং ২০১৮ সালে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠেন। এর মধ্য দিয়ে তিন ফরম্যাটেই র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছানো প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়েন। ২০১৬ থেকে ২০১৮ সাল পর্যন্ত কোহলি টেস্টে অনবদ্য পারফরম্যান্স প্রদর্শন করেন।

কিন্তু সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ৫ ইনিংসে মাত্র ৯৩ রান করেন কোহলি। এর ফলে তার গড় রান এখন ৪৭.৮৩, যা ২০১৯ সালে ৫৫.১০ এ পৌঁছেছিল। বিরাট আবার কবে শীর্ষে উঠবেন কে জানে।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬