প্রথম ওয়ানডে কাল, এখনও ভিসা পাননি নাসুম-নাহিদ

০৫ নভেম্বর ২০২৪, ০২:৫১ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
নাসুম আহমেদ ও পেসার নাহিদ

নাসুম আহমেদ ও পেসার নাহিদ © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজায় আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামীকাল বুধবার (৬ নভেম্বর) সিরিজের প্রথম ম্যাচ। ১৫ সদস্যের দলে থাকা ১৩ জনই ইতোমধ্যে ‍দুবাইয়ে পৌঁছেছেন। তবে এখনও যেতে পারেননি স্পিনার নাসুম আহমেদ ও পেসার নাহিদ রানা। তারা নাকি এখনও ভিসাই পাননি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফিস বলেছেন, তারা আশাবাদী কয়েক ঘণ্টার মধ্যেই ভিসা পেয়ে যাবেন তারা। ভিসা পেলে আজ (মঙ্গলবার) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটের ফ্লাইট ধরবেন এই দুজন।

বুধবার বাংলাদেশ সময় বিকেল ৪টায় শারজায় ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ দল। এখন যেতে না পারায় প্রথম ম্যাচে অনিশ্চিত হয়ে পড়েছেন নাহিদ-নাসুম। আজ রাতে তারা দলের সঙ্গে যোগ দিলেও অনুশীলন ঘাটতির ব্যাপার থাকছে তাদের।

সবশেষ ওয়ানডে বিশ্বকাপে জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচটি খেলেছিলেন নাসুম। তবে ঘরোয়া ক্রিকেটে ছিলেন নিয়মিত মুখ। ডিপিএল ও বিপিএলে পারফর্ম করেছেন। সম্প্রতি ব্যস্ত ছিলেন জাতীয় ক্রিকেট লিগে। নিজ বিভাগ সিলেটের হয়ে খেলতে বগুড়ায় ছিলেন তিনি। দল ঘোষণার পরই ঢাকায় ফিরে উঠেন বিসিবির একাডেমি ভবনে।

অন্যদিকে পেসার নাহিদ রানা জাতীয় দলের ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছেন প্রথমবারের মতো। টেস্টে দ্যুতি ছড়ানো অভিষেক হলেও এখন তার অপেক্ষা সাদা বলের রঙিন জার্সি গায়ে জড়ানোর।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল: সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাহিদ রানা।

ট্যাগ: ক্রিকেট
কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬