এক বছর পর মাঠে ফিরে ফের ইনজুরিতে নেইমার

০৫ নভেম্বর ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০১ PM
ফের ইনজুরিতে পড়েছেন নেইমার

ফের ইনজুরিতে পড়েছেন নেইমার © সংগৃহীত

ব্রাজিল সুপারস্টার নেইমারের ক্যারিয়ার কি ইনজুরিতেই কেটে যাবে? এক বছরের বেশি সময় চোটের সঙ্গে লড়াই করে মাঠে ফিরেছেন নেইমার। শুরুর একাদশে খেলার মতো ফিট হননি। এমনকি জাতীয় দলের পরবর্তী দুই ম্যাচের একাদশেও তিনি নেই। কিন্তু আল হিলালের হয়ে দ্বিতীয় ম্যাচেই আবার চোট পেয়ে মাঠ ছেড়েছেন এই ব্রাজিল তারকা।

সোমবার রাতে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের ৫৮ মিনিটে নেইমারকে মাঠে নামানো হয়। মাঠে নেমে বেশ কিছু ভালো পাস তিনি দেন, কিছু ঝলক দেখান। একপর্যায়ে গোলের ভালো একটা সুযোগ পেয়ে বল নিয়ন্ত্রণে নিতে গিয়েই তার পায়ে টান লাগে। আধা ঘণ্টাও মাঠে থাকতে পারেননি। তাকে উঠে যেতে হয়।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

চোট পাওয়ার পর নেইমারকে ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকতে দেখা যায়। মুখে ছিল যন্ত্রণার ছাপ। অবশ্য তিনি নিজেই হেঁটে মাঠ ছেড়ে যাওয়ায় চোট খুব একটা গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে। মাঠ ছাড়ার সময় তাকে খুব বিরক্ত দেখাচ্ছিল। ডাগ-আউটে গিয়ে রাগে মোজা এবং বুট ছুড়ে মারেন ৩২ বছর বয়সী তারকা।

ম্যাচের পর ইনস্টাগ্রামের স্টোরিতে নেইমার অবশ্য লিখেছেন, ‘আশা করি, এটা বড় কিছু নয়...এটা স্বাভাবিক যে এক বছর পর মাঠে নামলে এমনটা হয়, চিকিৎসক আমাকে আগেই সতর্ক করেছিল, তাই আমার সতর্ক থাকতে হবে এবং আরও বেশি মিনিট খেলতে হবে।’

গত বছরের ১৭ অক্টোবর ব্রাজিলের হয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এসিএল চোটে পড়েন নেইমার। সেই চোট লেগেছিল বাম পায়ে। কিছুদিন পর অস্ত্রোপচার করাতে হয়। পুনর্বাসনের দীর্ঘ পালা শেষে গত ২১ অক্টোবর এফসি চ্যাম্পিয়ন্স লিগে আল আইনের বিপক্ষে ম্যাচ দিয়ে তিনি মাঠে ফিরেন। সেই ম্যাচের ৭৭ মিনিটে তিনি মাটে নেমেছিলেন।

আরও পড়ুন: নাটকীয় হারে ‘বিপদে’ মেসির মায়ামি

এদিকে গত ২ নভেম্বর নেইমারকে ছাড়াই বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করেছে ব্রাজিল। চলতি মাসেই বিশ্বকাপ বাছাইয়ের দুইটি ম্যাচ খেলবে ব্রাজিল। ভেনেজুয়েলা ও উরুগুয়ের বিপক্ষে আসন্ন এই দুই ম্যাচের জন্য দলে ডাক পাননি নেইমার।

নেইমারকে ডান পায়ের পেছনের দিকের পেশিতে হাত দিয়ে নিচু হয়ে থাকতে দেখা যায়।

ট্যাগ: ফুটবল
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬