ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন

০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ AM
ভূমিকা সরকার ও এডিসন বৈদ্য

ভূমিকা সরকার ও এডিসন বৈদ্য © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হয়েছেন ভূমিকা সরকার। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন এডিসন বৈদ্য। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় সংগঠনটির আয়োজনে ‘পলাশকুড়ির অভিষেক ৩.০’ অনুষ্ঠানে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটির সহসভাপতি হয়েছেন ইসরিতা জান্নাত ও ক্লিনটন চাকমা। সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আব্দুর রহমান। অর্থ সম্পাদক হয়েছেন তুফান মন্ডল। দপ্তর সম্পাদক সৌভিক জয়। প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন সুদীপ মন্ডল। কমিটির সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আজিজ, শ্রেয়শী রায় শ্রেয়া ও রিংকু রুদ্র পাল। এ ছাড়া কো-অপ্ট সদস্য হিসেবে রয়েছেন আরও দুজন।

নতুন কমিটির সাধারণ সম্পাদক এডিসন বৈদ্য বলেন, ‘শিক্ষা, গণতন্ত্র ও প্রগতির মূলমন্ত্রকে ধারণ করে আমরা নতুন দায়িত্ব গ্রহণ করছি। এই দায়িত্ব আমাদের কাছে কোনো পদ-পদবির বিষয় নয়। বরং এটি শিক্ষার্থীদের অধিকার, মর্যাদা ও ন্যায়সংগত দাবির প্রতি আরও বেশি দায়বদ্ধ হওয়ার অঙ্গীকার।

‘আমরা এমন একটি বিশ্ববিদ্যালয় চাই, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ কিংবা কোনো পরিচয়ের ভিত্তিতে কেউ বৈষম্যের শিকার হবে না। প্রত্যেক শিক্ষার্থী স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারবে। নিজের অধিকার নিয়ে কথা বলতে পারবে। সম্মানের সঙ্গে শিক্ষাজীবন শেষ করতে পারবে।’

তিনি আরও বলেন, ‘শিক্ষার পরিবেশকে আরও গণতান্ত্রিক ও মানবিক করা, শিক্ষার্থীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং অন্যায়, বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার থাকাই আমাদের লক্ষ্য। আমরা বিশ্বাস করি, ঐক্যবদ্ধ শিক্ষার্থীদের শক্তিই পারে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও প্রগতিশীল বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে। সবার সহযোগিতা, পরামর্শ ও সমর্থন নিয়ে আমরা আমাদের লড়াই জারি রাখতে চাই।’

উল্লেখ্য, ২০২৪ সালের ১১ আগস্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৮৫তম সিন্ডিকেট সভায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে বিশ্ববিদ্যালয়ে কাগজে-কলমে ছাত্ররাজনীতি নিষিদ্ধ থাকলেও সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারেনি প্রশাসন। এর মধ্যেই বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হলো।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬