২০২৬ বিশ্বকাপে খেলা নিয়ে যা বললেন মেসি

০১ নভেম্বর ২০২৪, ০৪:০৬ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
লিওনেল মেসি

লিওনেল মেসি © সংগৃহৃীত

কিংবদন্তির লিওনেল মেসির বয়স এখন ৩৭! এ বয়সে অনেক ফুটবলার হারিয়ে যান, অনেকেই অবসর নেন। মেসির ক্ষেত্রে বয়স যেন কোনো বাধা হতে পারেনি। এখনও তরুণদের মতো মাঠে কারিশমা দেখান তিনি। এ অবস্থায় তাকে নাকি দুটি প্রশ্নের মুখোমুখি হতে হয় বেশি। কী সেটা? প্রথমটি হলো, কবে অবসর নেবেন তিনি? দ্বিতীয়টি, ২০২৬ বিশ্বকাপে কি খেলবেন?

গণমাধ্যমকে  আর্জেন্টাইন গ্রেট জানান, ২০২৬ বিশ্বকাপে তার খেলা না–খেলা নিয়ে আর্জেন্টিনায় সবচেয়ে বেশি প্রশ্নের সন্মুখীন হতে হয়। সম্প্রতি ৪৩৩ অ্যাপে প্রকাশিত এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘আমি জানি না (২০২৬ বিশ্বকাপে খেলব কি না)। অনেক প্রশ্ন হয় এ নিয়ে, বিশেষ করে আর্জেন্টিনায়। আমি এ বছর ভালোভাবে শেষ করতে চাই, এরপর পরের বছরের প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরু করতে চাই, প্রচুর ভ্রমণের জন্য যেটা গত বছর পারিনি।’

মেসি এরপর বলেন, ‘(প্রাক্‌–মৌসুম ভালোভাবে শুরুর পর) আমি কেমন করছি, কেমন অনুভব করছি, সেটা বোঝার চেষ্টা করব। (২০২৬ বিশ্বকাপের) আমরা যেমন কাছাকাছি রয়েছি, তেমনি সময়ও হাতে আছে অনেক এবং ফুটবলে যেকোনো কিছুই হতে পারে। প্রতিটি দিন ধরে ধরে এগোচ্ছি, এর বাইরে ভাবছি না।’

কাতার বিশ্বকাপের পরেও মেসি রয়েছেন দারুণ ছন্দে। জাতীয় দল ও ইন্টার মায়ামির হয়ে একের পর এক গোল ও অ্যাসিস্ট করেই যাচ্ছেন মেসি। আর্জেন্টিনার হয়ে জিতেছেন টানা দ্বিতীয় কোপা আমেরিকার শিরোপাও। কোপার ফাইনালে চোট পাওয়ায় বেশ কয়েক মাস মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে। তবে চোট থেকে ফিরে আগের চেয়ে আরও ভয়ংকর রূপেই ফিরেছেন মেসি। আর্জেন্টিনা ও মায়ামির হয়ে পেয়েছেন টানা হ্যাটট্রিকও। তার এমন পারফরম্যান্সে অনেকেই বলছেন, মেসির উচিত ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলে যাওয়া।

ট্যাগ: ফুটবল
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬