ঢাবি শিক্ষক ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

৩০ নভেম্বর ২০১৮, ০৫:০২ PM
পুরস্কার বিজয়ীদের মাঝে উপাচার্য

পুরস্কার বিজয়ীদের মাঝে উপাচার্য © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক ক্রিকেট লীগ ২০১৮’র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটি এই লীগের আয়োজন করেন।

অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্রিকেট কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদের সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন।

শিক্ষকদের জন্য আয়োজিত এই ক্রিকেট লীগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের দল ‘উত্তাল ঊনসত্তর’ এবং রানার আপ হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের দল ‘দুর্বার একাত্তর’।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথির ভাষণে বলেন, যারা ক্রীড়ামোদী শিক্ষক, তাদের সর্বদা একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি থাকে এবং তারা যেকোন চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে।

চবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি
  • ১২ জুন ২০২৬
নয় যুগ্মসচিবকে বদলি করল সরকার
  • ১২ জুন ২০২৬
বেনাপোল হয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার
  • ১২ জুন ২০২৬
আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
×