নেইমার ও এনদ্রিককে রাখা হয়নি বছরের শেষ দুই ম্যাচে

০২ নভেম্বর ২০২৪, ১০:১৪ AM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৮ PM
এনদ্রিক ও নেইমার

এনদ্রিক ও নেইমার © সংগৃহীত

ফিফা উইন্ডোতে বছরের শেষ দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। গতকাল শুক্রবার (১ নভেম্বর) বিশ্বকাপ বাছাইয়ের এই দুই ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ দরিভাল।

তবে দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এনদ্রিকের। তা ছাড়া চোট কাটিয়ে লম্বা সময় পর মাঠে ফেরা নেইমার জুনিয়র এ বছর আর জাতীয় দলের জার্সিতে খেলবেন না, তা আগেই জানা গিয়েছিল। তাই দলে নেই এই ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড।

নেইমারকে দলে না রাখা নিয়ে দরিভাল বলেছেন, ‘নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে সে খুব কম মিনিটই পেয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে।’

তিনি বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে খুব কম মিনিট পেয়েছে মাঠে। কিন্তু তাকে মাঠে কিংবা বেঞ্চে দেখলে আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয় আমাদের সতর্ক থাকতে হবে।’

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। দলে ডাক পাওয়া সদস্যরা আগামী ১১ নভেম্বর থেকে বেলেমে অনুশীলন শুরু করবে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।

ট্রাম্পের যুদ্ধবিরতির দাবি ফের নাকচ ইরানের
  • ০১ এপ্রিল ২০২৬
ফেনীতে দুই বেসরকারি হাসপাতাল বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য ব…
  • ০১ এপ্রিল ২০২৬
তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
  • ০১ এপ্রিল ২০২৬
রুয়েটে ‎ক্যান্টিনে বসা নিয়ে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ
  • ০১ এপ্রিল ২০২৬
অতিরিক্ত দামে তেল বিক্রি, জানতে চাইলে ছাত্রদলের দুই নেতাকে …
  • ০১ এপ্রিল ২০২৬
দৌলতদিয়া বাসডুবি: তদন্ত প্রতিবেদন দাখিল
  • ০১ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence