আফগান সিরিজের দল ঘোষণা, শান্তই অধিনায়ক, নেই সাকিব 

০১ নভেম্বর ২০২৪, ০৯:৩২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:১০ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে দুবাইয়ে তিন ওয়ানডের সিরিজের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  শুক্রবার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে দল ঘোষণা করে বিসিবি। গত কিছুদিনে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব ছাড়া নিয়ে গুঞ্জন তৈরি হলেও তাকেই অধিনায়ক রেখেই ১৫ সদস্যের এই স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

স্কোয়াডে সাকিব আল হাসান যে থাকছেন না, সেটা তো আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। আফগানিস্তান সিরিজের দলে সাকিবের পাশাপাশি নেই লিটন দাসও। বিসিবি বিবৃতিতে জানিয়েছে, জ্বরের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে না পারা লিটন এখনো জ্বরে ভুগছেন, সে কারণে এই সিরিজের দলেও রাখা হয়নি তাঁকে।

স্কোয়াডে নতুন মুখ একটি, এখনো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় থাকা পেসার নাহিদ রানা। বাংলাদেশের হয়ে তিন বছর ধরে টেস্ট খেলার সুযোগ না পাওয়া, গত জুনের পর টি-টোয়েন্টিতেও সুযোগ না পাওয়া বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার অবশ্য দলে আছেন। ওয়ানডেতে সর্বশেষ যে চার ইনিংসে ব্যাটিং করেছেন, তার একটিতে ফিফটি (চট্টগ্রামে গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৮) ও এক সেঞ্চুরি (গত ডিসেম্বরে নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬৯) আছে সৌম্যর, ফর্ম বিবেচনায় ওয়ানডে দলে তার থাকারই কথা ছিল!  

তিন ওয়ানডের সিরিজের প্রথমটি ৬ নভেম্বর, পরের দুই ওয়ানডে ৯ ও ১১ নভেম্বর। তিনটি ম্যাচই হবে শারজা স্টেডিয়ামে। বিসিবি জানিয়েছে, সিরিজ উপলক্ষে আগামীকাল শনিবার ও এর পরের দিন রবিবার দুই ভাগে দুবাইয়ের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।

 আফগানিস্তান সিরিজের বাংলাদেশ স্কোয়াড:
সৌম্য সরকার, তানজিদ তামিম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদি হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬