সাফজয়ী মেয়েদের কত টাকা পুরস্কার দেবে বিসিবি?

৩১ অক্টোবর ২০২৪, ০৪:১২ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:৫৪ PM
সাফজয়ী মেয়েদের পুরস্কার ঘোষণা বিসিবির

সাফজয়ী মেয়েদের পুরস্কার ঘোষণা বিসিবির © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অন্য সব ফেডারেশন ও ক্রীড়াবিদদের পাশে থাকার রেওয়াজ বেশ পুরোনো। ২০২২ সালে প্রথমবার সাফ চ্যাম্পিয়ন হয়েছে সাবিনারা। সেবার ৫০ লাখ টাকা পুরস্কার দিয়েছিল বিসিবি। বুধবার নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। তাদের অনন্য এই কীর্তির জন্য এবারও পুরস্কার ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। যদিও টাকার অংক জানাননি বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার রাতে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। ধরে রেখেছে ২০২২ সালে জেতা দক্ষিণ এশিয়ার ফুটবল শ্রেষ্ঠত্বের শিরোপা। বৃহস্পতিবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের মধ্যাহ্ন বিরতির পর সংবাদমাধ্যমে ফারুক আহমেদ অর্থ পুরস্কারের ঘোষণা দেন। সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘বিসিবি থেকে পুরস্কৃত করা হবে। তাদেরকে কিছুটা পুরস্কৃত করতে পারবো ভেবে আমি খুশি। পরপর দুইবার তারা আমাদের গর্বিত করেছে।’

গতবার ৫০ লাখ টাকা আর্থিক পুরস্কার ঘোষণা করা হলেও এবার টাকার অংক কত হবে সেটা খোলাসা করেননি ফারুক। তিনি বলেছেন, ‘(পুরস্কারের) পরিমাণটা দেখি! সব কথা আমি একা বলে দিলে অন্য পরিচালকরা রাগ করতে পারে (হাসি)। তবে হ্যাঁ, ভালো একটা পরিমাণ দেওয়া হবে। আমরা যতটুকু পারি।’

এসিআইতে ফিল্ড মার্কেটিং এক্সিকিউটিভ নিয়োগ, সাক্ষাৎকার সরাসর…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগে শিবিরকে ভালো বলেছি, এখন আমাকে ট্যাগ দিয়ে হ্যারাসমেন্ট ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
লংমার্চে বাধা দিলে ৬ দফা ১ দফায় পরিণত হবে: নাহিদ ইসলাম
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নুভিস্তা ফার্মায় মেডিকেল প্রমোশন অফিসার নিয়োগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আরেকটি স্কুল সরকারিকরণের উদ্যোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
৩ সন্তান হত্যার দায় স্বীকার মায়ের, ৪০ ঘণ্টা আলোচনা করেও রায়…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬