জাবিতে আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন সরকার ও রাজনীতি বিভাগ

২৭ নভেম্বর ২০১৮, ০৮:৪৬ PM
উপাচার্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন

উপাচার্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে ফার্মেসী বিভাগকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সরকার ও রাজনীতি বিভাগ। মঙ্গলবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় সরকার ও রাজনীতি বিভাগের পক্ষে গোল দুটি করেন আসাদ ও তনাইম।

খেলা শেষে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক বশির আহমেদ, শারীরিক শিক্ষা অফিসের ভারপ্রাপ্ত পরিচালক হাবিবা ইয়াসমীন প্রমুখ।

চবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি
  • ১২ জুন ২০২৬
নয় যুগ্মসচিবকে বদলি করল সরকার
  • ১২ জুন ২০২৬
বেনাপোল হয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার
  • ১২ জুন ২০২৬
আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
×