ইবির কৃতি খেলোয়াড়দের সংবর্ধনা প্রদান

২৭ নভেম্বর ২০১৮, ০৮:১৫ PM
কৃতি শিক্ষার্থীদের সঙ্গে উপ উপাচার্যসহ অন্যরা

কৃতি শিক্ষার্থীদের সঙ্গে উপ উপাচার্যসহ অন্যরা © টিডিসি ফটো

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় গেমস ২০১৭ এবং ২০১৮ সালের আন্ত:বিশ্ববিদ্যালয় ফুটবল, হ্যান্ডবল, ব্যাডমিন্টন, এ্যাথলেটিকস ও বাস্কেটবল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কৃতি খেলোয়াড় ও কর্মকর্তাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে মঙ্গলবার সকাল ১১টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে কৃতি খেলোয়াড় ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা এবং ক্রেস্ট প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. রেজওয়ানুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ উপাচার্য অধ্যাপক ড. এম শাহিনুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মোহাম্মদ সোহেল প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ বিভিন্ন অনুষদের ডিন ও শিক্ষকরা উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুপুরে কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কৃতি খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।

ট্যাগ: ইবি
চবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি
  • ১২ জুন ২০২৬
নয় যুগ্মসচিবকে বদলি করল সরকার
  • ১২ জুন ২০২৬
বেনাপোল হয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার
  • ১২ জুন ২০২৬
আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
×