মেসির গোল ছাড়াই জিতল মায়ামি

২৬ অক্টোবর ২০২৪, ১০:৪৯ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪০ PM
গোল করার পর সুয়ারেজ ও মেসির উদযাপন

গোল করার পর সুয়ারেজ ও মেসির উদযাপন © সংগৃহীত

আগের দুই ম্যাচে হ্যাটট্রিকের পর মেজর লিগ সকারের (এমএলএস) প্রথম প্লে-অফে সবার চোখ ছিল লিওনেল মেসির ওপর। এবার অবশ্য আর গোল পাওয়া হয়নি মেসির। তাতে মনে হয় না মন খারাপ করবেন মায়ামি অধিনায়ক। আজ শনিবার আটলান্টা ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। দলটির হয়ে গোল করেছেন লুইস সুয়ারেজ ও জর্দি আলবা। এ জয়ে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইন্টার মায়ামি।

চেজ স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় মায়ামি। দুই মিনিটের মাথায় প্রতিপক্ষের ভুলে বল পেয়ে বক্সের ভেতর থেকে গোল করেন লুইস সুয়ারেজ। কিছুক্ষণ পরই ব্যবধান দিগুণ হতে পারত। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত শট আটলান্টা গোলরক্ষক ব্রাড গুজান ঠেকিয়ে দেন।

ম্যাচে খুব একটা আধিপত্য না থাকলেও প্রথমার্ধেই গোল শোধ করে আটলান্টা। ৩৯ তম মিনিটে গোল করে স্বস্তি নিয়ে বিরতিতে যায় আটলান্টা।

আরও পড়ুন: অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

বিরতি থেকে ফিরে ৬০তম মিনিটে আবার লিড নেয় মায়ামি। বাঁ প্রান্ত দিয়ে গড়া আক্রমণে মেসি পাস বাড়ান আলবার উদ্দেশ্য। বল পেয়ে বক্সের বাইরে থেকে অনেকটা মেসি-স্টাইলেই শট নিয়ে বল জালে জড়ান আলবা। এরপর ম্যাচের বাকি সময়ে আর গোল পায়নি কোনো দলই।

তিন ম্যাচের প্লে–অফের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে ৩ নভেম্বর ভোর ৫টায় মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আর ১০ নভেম্বর চেজ স্টেডিয়ামে শেষ ম্যাচে মুখোমুখি হবে মায়ামি ও আটলান্টা।

ট্যাগ: ফুটবল
আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬