দুঃসময়ে সবারই সাকিবের পাশে থাকা উচিত: মিরাজ

২৪ অক্টোবর ২০২৪, ০৪:৩৭ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ

সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের ভক্তরা অপেক্ষায় ছিলেন তার বিদায়ী ম্যাচ দেখার জন্য। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি খেলবেন। দেশের মাটিতে ভক্তদের সামনে টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন। সবকিছুর ঠিকই ছিল, সাকিবকে নিয়ে দল ঘোষণাও হয়েছিল। তবে পরিস্থিতির কারণে মিরপুরে খেলতে দেশে আসতে পারেননি এই অলরাউন্ডার।

মিরপুর টেস্ট শেষ হয়েছে সদ্যই। ম্যাচটি হতে পারত সাকিব আল হাসানের বিদায়ী টেস্ট। তবে শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি তার নিরাপত্তার স্বার্থে। এটা নিয়ে আক্ষেপ আছে অনেকেরই। মেহেদী হাসান মিরাজের কণ্ঠেও সেই আক্ষেপ ঝরে পড়েছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে। সাকিবের এমন দুঃসময়ে সবাইকে এই তারকার পাশে চেয়েছেন মিরাজ।

মিরপুর টেস্ট শেষে  বৃহষ্পতিবার (২৪ অক্টোবর) সাকিব প্রসঙ্গে মুখ খুলেছেন মেহেদী হাসান মিরাজ। সাকিবের দেশে আসতে না পারা নিয়ে মিরাজ বলেছেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটা তো আমরা সবাই জানি। তিনি কেন আসেননি বা খেলতে পারেনি এটা আমার মনে হয় না কারও অজানা। অবশ্যই সাকিব ভাই একজন কিংবদন্তি খেলোয়াড়। তিনি বাংলাদেশের জন্য অনেক অর্জন করেছেন। আমরা সবাই এটা জানি। এটা অস্বীকার করতে পারবো না। ’

সতীর্থদের খারাপ সময়টাতে তার পাশে থাকার কথা জানিয়ে মিরাজ বলেছেন, ‘সাকিব ভাই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন। আমার কাছে মনে হয়, দুঃসময়ে সবারই তার পাশে থাকা উচিত।’

আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬