ম্যাচসেরার পুরস্কার উৎসর্গ করলেন মৃত বন্ধুকে  

২৪ অক্টোবর ২০২৪, ০১:১৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪২ PM
সাফ ফুটবলে ভারতের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার হাতে তহুরা খাতুন

সাফ ফুটবলে ভারতের বিপক্ষে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার হাতে তহুরা খাতুন © সংগৃহীত

দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা সাফ ফুটবলে বাংলাদেশ নারী ফুটবল দল ভারতের বিপক্ষে অসাধারণ খেলেছে। নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে বুধবার (২৩ অক্টোবর) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে বাংলাদেশ। 

ওই ম্যাচে বাংলাদেশ নারী দলের স্ট্রাইকার তহুরা খাতুন জোড়া গোল করে ভারতের বিপক্ষে ম্যাচ জিতিয়েছেন। দলকে তুলেছেন সেমিফাইনালে। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। তার গোল দুটি দেখার মতো ছিল। 

এদিকে আক্রমণভাগে ঋতুপর্ণা চাকমা অসাধারণ খেলেছেন। গোলরক্ষক রূপনা চাকমা চোখ ধাঁধানো সেভ করেছেন। সবাই দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশ দলকে জিতিয়েছেন। তবে জোড়া গোলের কৃতিত্ব তহুরাকে এগিয়ে রেখেছিল। ম্যাচসেরা পুরস্কার ২৫ হাজার নেপালি রুপি পেয়েছেন তহুরা।

ম্যাচসেরা এই বাংলাদেশি ফুটবলার বলেন, 'আমরা পাকিস্তানের বিপক্ষে ড্র করেছিলাম। ভালো খেলতে পারিনি। এ কারণে ভারতের বিপক্ষে আমাদের টার্গেট ছিল ১২০ ভাগ দিয়ে খেলব। আমরা সেভাবে চেষ্টা করেছি। ফলে আমরা ভালো করেছি ম্যাচে।

পুরস্কার হাতে নিয়ে আবেগাপ্লুত তহুরা বলেন, 'আমার ফ্রেন্ড মারা গেছেন। আমার এই পুরস্কার আমি তাকে দিলাম।' তার কাছে স্মরণীয় ও সেরা মুহূর্ত এটি। আর সেই ক্ষণে তহুরা স্মরণ করলেন গত সাফ জয়ী বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটনকে। তহুরা বলেন, 'আমি তাকে মিস করছি। ছোটন স্যারকে ধন্যবাদ। 

আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬