নারী সাফ চ্যাম্পিয়নশিপ

ভারতের বিরুদ্ধে দুর্দান্ত বাংলাদেশ, প্রথমার্ধেই ৩ গোল দিলেন মেয়েরা

২৩ অক্টোবর ২০২৪, ০৭:০৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৩ PM
নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত রূপে ফিরল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ

নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত রূপে ফিরল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ © সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত রূপে ফিরল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আসল রূপে দেখা যায়নি সাবিনা খাতুনদের। বুধবার (২৩ অক্টোবর) ভারতের বিপক্ষে দেখা গেল বাংলাদেশের প্রকৃত খেলা। প্রথমার্ধ শেষে তহুরা খাতুনের জোড়া গোলে বাংলাদেশ এগিয়ে আছে ৩-১ গোলে। বাংলাদেশের অন্য গোলটি আফইদার।

নেপালের দশরথ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় পৌনে ছয়টায়। খেলায় দারুটে শুরু করেন বাংলাদেশের মেয়েরা। ১৫ মিনিটে অধিনায়ক সাবিনা খাতুনের কর্নার ভারতীয় গোলরক্ষক ঠিক মতো গ্রিপ করতে পারেননি। বল এসে পড়ে বাংলাদেশের আফিদা খন্দকারের কাছে। ভারতীয় ডিফেন্ডাররা ব্লক করার আগেই তিনি শট নেন। ভারতীয় গোলরক্ষকের পাশ দিয়ে বল গোল লাইন অতিক্রম করে। বাংলাদেশ গোল উৎসবে মাতে।

গোলের পর বাংলাদেশ আরো সুন্দর ফুটবল খেলে। বেশ কয়েকটি আক্রমণ করে। ২৮ মিনিটে ভারতের ডিফেন্ডারের ভুলে আরেকটি গোল পায় বাংলাদেশ। বাম প্রান্ত থেকে আসা ক্রস ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি ভারতীয় ডিফেন্ডার। তার সাথে থাকা বাংলাদেশের ফরোয়ার্ড তহুরার গায়ে লেগে বল জালে জড়ায়।

৪২ মিনিটে ব্যবধান আরও বাড়ায় বাংলাদেশ। শামসুন্নাহার সিনিয়র ও জুনিয়র বল দেওয়া-নেওয়ার মধ্যে বক্সের ওপর বল পান তহুরা খাতুন। জোরালো শটে গোল করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড। পরের মিনিটেই অবশ্য ভারত এক গোল পরিশোধ করে। ভারতের আক্রমণে বাংলাদেশের গোলরক্ষক রুপ্না চাকমা গ্রিপ করতে পারেননি। গোলরক্ষকের হাত ফসকে যাওয়া বলে হেড দিয়ে জালে পাঠান ভারতীয় অধিনায়ক বালা দেবী। বিরতির আগে বাংলাদেশ ৩-১ গোলে এগিয়ে।

ভারত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ৫-২ গোলে পাকিস্তানকে হারিয়েছে। পরের ম্যাচে বাংলাদেশ-পাকিস্তান ড্র হওয়ায় ভারত সবার আগে সেমিতে উঠে। বাংলাদেশকে সেমিতে খেলতে হলে ড্র প্রয়োজন ছিল। ইতোমধ্যে বাংলাদেশ ২-০ গোলে এগিয়ে। ৩ গোলের বেশি ব্যবধানে জিতলে বাংলাদেশ ভারতকে টপকে গ্রুপ চ্যাম্পিয়ন হবে।

ট্যাগ: ফুটবল
রাবির জোহা হলে মশারির ওপর বিষধর কালাচ, অল্পের জন্য রক্ষা পে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬