দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ

২৩ অক্টোবর ২০২৪, ১০:২১ AM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের একটি মুহূর্ত

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার ম্যাচের একটি মুহূর্ত © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় দিনের শুরুতে ব্যাট করতে নেমেই বিপদে বাংলাদেশ দল। দিনের শুরুতে আগের দিনে অপরাজিত থাকা মুশফিকুর রহিম এবং মাহমুদুল হাসান জয় নামেন ব্যাটিংয়ে। তবে শুরুতে উইকেটের পেছনে কাগিজো রাবাদার বলে ক্যাচ দিয়ে ফেরেন জয়।

পরে রাবাদার ইনসুইংয়ে বলে বোকা বনে বোল্ড হন মুশফিকুর। টেস্টের প্রথম ইনিংসেও মুশফিক অবশ্য এভাবেই বোল্ড হয়েছিলেন।মুশফিক ৩৩ রানে থামেন এর আগে ৪০ রানে বিদায় নেন জয়। মিরপুরে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় এ মুহূর্তে ব্যাট করছেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। টাইগারদের সামনে এখন উঁকি দিচ্ছে ইনিংস ব্যবধানে হারের লজ্জা। তেমন হার এড়াতে এখনো প্রয়োজন ৯৪ রান।

আরও পড়ুন: এশিয়া কাপে শ্রীলঙ্কার কাছে হেরে গ্রুপ পর্বেই বাংলাদেশের বিদায়

এরপরেই অবশ্য লিটন দাস বিদায় নিয়েছেন। কেশব মহারাজের সুইং করা বল লিটনের ব্যাট-গ্লাভস ছুঁয়ে চলে যায় উইকেটরক্ষক কাইল ভেরেইনার হাতে। জোরালো আবেদন করেননি কেউই। তবু ভেরেইনার জোরাজুরিতেই কি না নিতান্ত অনিচ্ছায় এইডেন মার্করাম নিলেন রিভিউ। তাতেই আউট হলেন লিটন। ৭ ওভারে ১২ রান তুলতেই বাংলাদেশ হারাল ৩ উইকেট। 

লিটনের আউটের পর ক্রিজে আছেন শেষ দুই স্বীকৃত ব্যাটার মেহেদি হাসান মিরাজ এবং জাকের আলী অনিক। আগের দিনে খেলা বাংলাদেশ শেষ করেছিল ১০১ রানে ৩ উইকেট নিয়ে। আগের দিনের প্রত্যাশাটা বাংলাদেশ হারিয়ে ফেলেছে তৃতীয় দিনের শুরুতেই।

ট্যাগ: ক্রিকেট
আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬