বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা আফগানিস্তানের, চমক ‘বিস্ফোরক’ ব্যাটার সেদিকউল্লাহ

২২ অক্টোবর ২০২৪, ১০:২৩ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা আফগানিস্তানের

বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা আফগানিস্তানের © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে আগামী নভেম্বর মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজের জন্য মঙ্গলবার (২১ অক্টোবর) ১৯ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

চমক হিসেবে আছেন ‘বিস্ফোরক’ ব্যাটার সেদিকউল্লাহ আতাল। প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত ব্যাটিং করতে থাকা এই তরুণ।

চলমান ইমার্জিং এশিয়া কাপে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ফিরেছেন সেদিকউল্লাহ আতাল। এখনো অবশ্য ওয়ানডেতে অভিষেক হয়নি তার। ইমার্জিং কাপে তিন ম্যাচেই বিস্ফোরক ব্যাটিংয়ে ফিফটি পেয়েছেন তিনি। ১১৫.০০ গড়ে করেছেন ২৩০ রান। স্ট্রাইকরেট—১৬১.৯৭।

চোটের কারণে দলে নেই তারকা স্পিনার মুজিব-উর রহমান। একই কারণে দলে নেই ওপেনার ইব্রাহিম জাদরানও। দুজনেই বেশ কিছুটা সময় ধরে চোটের কারণে খেলার বাইরে রয়েছেন। বাংলাদেশ সিরিজ দিয়ে আবারও আফগানদের ওয়ানডে দলে ফিরছেন লেগস্পিনার নূর আহমদ। শক্তিশালী এই স্কোয়াডে রয়েছেন রহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মদ নবি, ফজল হক ফারুকি ও রশিদ খানদের মতো তারকারা।

সর্বশেষ সেপ্টেম্বরে এই শারজাহতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান। সেখানেই এবার তাদের প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী ৬, ৯ ও ১১ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই দল মুখোমুখি হবে। এই সিরিজের জন্য প্রথমবার আন্তর্জাতিক সিরিজের জন্য ডাক পাওয়া সেদিকউল্লাহ চলমান ইমার্জিং এশিয়া কাপের তিন ম্যাচে আগ্রাসী ব্যাটিংয়ে যথাক্রমে ৫২, ৯৫ ও ৮৩ রান করেছেন। অন্যদিকে ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) সর্বোচ্চ উইকেটশিকারি (২২) নূর আহমেদ ফিরছেন আন্তর্জাতিক ওয়ানডেতে।

বাংলাদেশ সিরিজে আফগানিস্তানের স্কোয়াড
হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), একরাম আলিখিল (উইকেটরক্ষক), আব্দুল মালিক, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ অটল, দারভিশ রাসুলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবাদিন নাইব, রশিদ খান, নাঙ্গিয়াল খারোতি, আল্লাহ মোহাম্মদ গাজানফর, নুর আহমেদ, ফজল হক ফারুকি, বিলাল সামি, নাভিদ জাদরান, ফরিদ আহমেদ মালিক।

গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬