প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে মুশফিকের অনন্য কীর্তি

২২ অক্টোবর ২০২৪, ০৫:১৯ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৫:৪৫ PM
মুশফিকুর রহিম

মুশফিকুর রহিম © সংগৃহীত

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে অনন্য কীর্তি গড়লেন মুশফিকুর রহিম। তামিম ইকবালকে পেছনে ফেলে অনেক আগেই টেস্ট ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ রান স্কোরার হয়েছিলেন। এবার নিজের অর্জনের মাত্রাকে আরও একধাপ ছাড়িয়ে গেলেন এই উইকেটরক্ষক ব্যাটার।

প্রথম বাংলাদেশি হিসেবে লঙ্গার ভার্সনে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মিরপুরে মঙ্গলবার (২২ অক্টোবর) বাংলাদেশের হয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে এ কীর্তি গড়েন তিনি।

প্রোটিয়াদের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে নামার আগে ৯২ টেস্টে ১৭০ ইনিংসে তার রান ছিল ৫৯৬১ রান। প্রথম ইনিংসে আউট হওয়ার আগে ১১ রান করেন তিনি। তাতে মাইলফলক স্পর্শ করতে দ্বিতীয় ইনিংসে প্রয়োজন ছিল ২৮ রান। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার আগে ২৬ বলে ৩১ রানে অপরাজিত আছেন তিনি।

টেস্টে ৬০০০ রান করতে মিস্টার ডিফেন্ডেবল খেলেছেন ৯৩ টেস্ট। এখন পর্যন্ত ৩৮.৪৮ গড়ে ফরম্যাটটিতে তার রান ৬০০৩। টেস্টে ১১টি সেঞ্চুরি ও ২৭ ফিফটি করেছেন মুশফিক। এখন পর্যন্ত টেস্ট ক্রিকেটে ছয় হাজার বা তার বেশি রান করেছেন ৭৪ জন।

এ তালিকায় তার পরই অবস্থান তামিম ইকবালের। বর্তমানে জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অধিনায়ক ৭০ টেস্টে ৫১৩৪ রান করেছেন। ১০ সেঞ্চুরির সঙ্গে তার ফিফটি ৩১টি। টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় সাকিব আল হাসান আছেন তিন নম্বরে। চলমান টেস্ট দিয়ে ফরম্যাটটিকে বিদায় বলতে চাওয়া এই অলরাউন্ডার ৭১ টেস্টে ৪৬০৯ রান করেছেন। এই ফরম্যাটে ৫ সেঞ্চুরি ও ৩১টি ফিফটি করেছেন সাকিব। 

এ ছাড়া মুমিনুল হক ৬৬ টেস্টে ১৩ সেঞ্চুরি ও ১৯ ফিফটি নিয়ে টেস্টে ৪২৬৯ রান করেছেন। যদিও মিরপুর টেস্টের দুই ইনিংসেই চূড়ান্ত ব্যর্থ ‘লিটল ব্র্যাডম্যান’-খ্যাত মুমিনুল। প্রথম ইনিংসে ৪ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি আউট হয়েছেন শূন্য রানে। বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বর্তমানে নারী ক্রিকেটের প্রধান হাবিবুল বাশার ৫০ টেস্টে ৩০২৬ রান করেছেন।

আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬