লিড বাড়িয়ে নিচ্ছে দক্ষিণ আফ্রিকা

২২ অক্টোবর ২০২৪, ১১:১৩ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১০:৫৪ AM
আফ্রিকা দলের কোনো উইকেট আজ প্রথম ঘণ্টায় ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা

আফ্রিকা দলের কোনো উইকেট আজ প্রথম ঘণ্টায় ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা © সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম দিন শেষে পিছিয়ে ছিল বাংলাদেশ দল। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের খেলা নির্ধারিত সময়ের মিনিট ১৫ আগেই মাঠে গড়ায়। কেননা গতকাল আলোক স্বল্পতায় আগেই হয়েছিল শেষ। তবে আজ প্রথম ঘণ্টা শেষেও পিছিয়ে টাইগাররা।

কেননা আফ্রিকা দলের কোনো উইকেট আজ প্রথম ঘন্টায় ফেলতে পারেনি বাংলাদেশের বোলাররা। তাইজুল ইসলাম, মেহেদী হাসান মিরাজরা নিজেদের সর্বোচ্চ দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তকে কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ উইকেটের দেখা এখনো পাননি। অন্যদিকে বড় লিডের দিকেই এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা দল।

এরই মধ্যে ফিফটি করেছেন কাইল ভেরেইনা। ফিফটি থেকে খুব একটা দূরে নেই উইয়ান মুল্ডারও। দুজনের জুটি এরই মধ্যে রেকর্ডও করেছে। মুল্ডার-ভেরেইনার জুটিতে এখন পর্যন্ত উঠেছে ৯৩ রান। টেস্টে বাংলাদেশের বিপক্ষে সপ্তম উইকেট জুটিতে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ।

আরও পড়ুন: হত্যা মামলার আসামি সাকিব, ক্রিকেটীয় ভবিষ্যৎ কী?

এর আগে সর্বোচ্চ ৮০ রানের জুটিতেও ছিলেন মুল্ডার। ২০২২ সালে পোর্ট এলিজাবেথে কেশব মহারাজকে নিয়ে সেই জুটি গড়েছিলেন তিনি। এই প্রতিবেদন পর্যন্ত দক্ষিণ আফ্রিকা পার করেছে ২০০ রান। ৬ উইকেটে প্রোটিয়াদের সংগ্রহ এখন ২০১ রান। বাংলাদেশ প্রথম ইনিংস শেষ করেছিল ১০৬ রানে। সরফরকারীদের লিড এখন ৯৫ রানের। 

ট্যাগ: ক্রিকেট
গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬