মাঠে ফিরতে মরিয়া এবাদত, কবে ফিরছেন? 

২১ অক্টোবর ২০২৪, ০৩:৫৬ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
এবাদত হোসেন

এবাদত হোসেন © সংগৃহীত

বছর খানেকেরও বেশি সময় ধরে মাঠের বাইরে জাতীয় দলের গুরুত্বপূর্ণ পেসার এবাদত হোসেন। এ সময় বাংলাদেশ একের পর এক বড় টুর্নামেন্ট খেললেও ইনজুরির জন্য দলে নেই এই পেসার। তবে স্কোয়াডে না থাকলেও সবশেষ ভারত সিরিজে দলের সঙ্গে গিয়েছিলেন এবাদত হোসেন। মাঠে ফিরতে অপেক্ষার তর যেন সহ্য হচ্ছে না তার। জানা গেছে, সব ঠিক থাকলে দ্রুতই মাঠে নামতে পারবেন তিনি। 

হাঁটুর ইনজুরি থেকে এখন অনেকটাই সুস্থ এবাদত চৌধুরী। আসন্ন বিপিএলে ফরচুন বরিশালে নাম লিখিয়েছেন। তার আগেই মাঠে ফিরতে যাচ্ছেন সিলেটের এই পেসার। সবকিছু ঠিক থাকলে চলমান জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) দিয়ে মাঠে ফিরবেন এবাদত।

বর্তমানে ঠিক কী অবস্থায় রয়েছেন এবাদত। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীর কাছে জানতে চাইলে জবাবে তিনি বলেন, ‘এখন অনেকটা ভালো, উন্নতির পথে। আশা করছি দ্রুত মাঠে ফিরতে পারবে। চলমান এনসিএলের শেষ দিকেই সে মাঠের ক্রিকেটে ফিরতে পারবে বলে আশা রাখছি।’  

এদিকে, বিদেশে চিকিৎসার জন্য ভিসার অপেক্ষায় আছেন আরও কয়েকজন ক্রিকেটার। দীর্ঘদিন ধরে ইনজুরিতে ভুগছেন তিন পেসার। এর মধ্যে মৃত্যুঞ্জয় চৌধুরী, আশিক জামান ও মুশফিক হাসান। চলতি মাসেই তাদের থাইল্যান্ডে চেক আপের জন্য যাওয়ার কথা রয়েছে। এদিকে যুবা ক্রিকেটার শেখ ইমতিয়াজ শিহাবেরও যাওয়ার কথা রয়েছে। 

বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ২০ টেস্ট, ১২ ওয়ানডে ও ৪টি টি-টোয়েন্টি খেলেছেন এবাদত। সব মিলিয়ে তার শিকার ৭১ উইকেট।

ট্যাগ: ক্রিকেট
আগুয়েরোকে ঘিরে মাদক চক্রের ভয়ংকর পরিকল্পনা, আদালতের নথিতে য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬