দ্রুত ৪ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

২১ অক্টোবর ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৪ AM
৭ রানে সাজঘরে ফিরেন শান্ত

৭ রানে সাজঘরে ফিরেন শান্ত © সংগৃহীত

শুরু হয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তবে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্পিন বান্ধব উইকেটে গতির ঝড় তুলে বাংলাদেশি ব্যাটারদের কাবু করছেন প্রোটিয়া পেসার উইয়ান মুল্ডার। ৬ ওভার না যেতেই তিন বাংলাদেশি ব্যাটারকে একাই সাজঘরে ফিরিয়েছেন এই পেসার। এরপর মুশফিককে ফেরান দক্ষিণ আফ্রিকার অভিজ্ঞ বোলার রাবাদা। 

সোমবার (২১ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টায় শুরু হয় ম্যাচটি। দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এই সিরিজটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ।

খেলার শুরুতে ইনিংসের দ্বিতীয় ওভারেই ৪ বল খেলে ০ রান করে আউট হয়ে যান ওপেনার সাদমান ইসলাম। দলীয় ৬ রানে প্রোটিয়া পেসার ওয়ান মুলদারের বলে দ্বিতীয় স্লিপে এইডেন মার্করামের হাতে ক্যাচ হন তিনি। এক ওভার পরেই ৬ বলে মাত্র ৪ রান করে প্যাভিলিয়নের পথে হাঁটেন মুমিনুল হকও। এরপর ৭ রানে সাজঘরে ফিরেন শান্ত। ব্যক্তিগত ১১ রান নিয়ে রাবাদার বলে আউট হন অভিজ্ঞ মুশফিকুর রহিম।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৪ ওভার শেষে ৪ উইকেট খরচায় ৪৪ রান। উইকেটে আছেন মাহমুদুল জয় ও লিটন দাস। এই দুই ব্যাটারে প্রতিরোধ গড়ার চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ। 

এদিকে মাইলফলকের সামনে দাঁড়িয়ে রয়েছেন মুশফিকুর রহিম। টেস্টে ৬ হাজারি রানের ক্লাবে ঢুকতে তার দরকার ৩৯ রান। ৯১ টেস্টের ১৭০ ইনিংসের ক্যারিয়ারে তিনি করেছেন ৫ হাজার ৯৬১ রান। এই ফরম্যাটে ১১টি শতক ও ২৭টি অর্ধশতক হাঁকিয়েছেন তিনি।

তাইজুল দাঁড়িয়ে আছেন ২০০ উইকেটের মাইলফলকের সামনে। ৪৭ টেস্টের ৮৪ ইনিংসে তিনি নিয়েছেন ১৯৬ উইকেট, ২০০ পূরণ করতে তার দরকার আর ৪ উইকেট। তাইজুলের বোলিং গড় ৩২.২১। টাইগারদের মধ্যে তাইজুলের চেয়ে বেশি উইকেট নিয়েছেন কেবল সাকিব (২৪৬)।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সাদমান ইসলাম, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুমিনুল হক, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, নাঈম হাসান, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ এবং নাহিদ রানা।

দক্ষিণ আফ্রিকার সম্ভাব্য একাদশ: এইডেন মারক্রাম (অধিনায়ক), টনি ডি জর্জি, ট্রিস্টান স্টাবস, ডেওয়াল্ড ব্রেভিস, ডেভিড বেডিংহাম, কাইল ভেরিয়েন্নে, উইয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, ডেন পিয়েট এবং কাগিসো রাবাদা।

গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬