এমবাপে-ভিনিসিয়ুসের গোলে রিয়ালের জয়

২০ অক্টোবর ২০২৪, ১২:৩৫ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM
গোল করার পর ভিনিসিয়ুস-এমবাপেদের উদযাপন

গোল করার পর ভিনিসিয়ুস-এমবাপেদের উদযাপন © সংগৃহীত

লা লিগায় গতকাল সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। আগামী শনিবারই চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকোতে মুখোমুখি হবে লস ব্লাঙ্কোসরা। কাতালান ক্লাবটির বিপক্ষে লড়াইয়ের আগে দুর্দান্ত এক জয়ের দেখা পেয়েছে কার্লো আনচেলত্তির দল। সেল্টা ভিগোকে ২-১ গোলে হারানোর ম্যাচে জালের দেখা পেয়েছেন দলের সেরা দুই ফুটবলার ভিনিসিয়ুস জুনিয়র ও কিলিয়ান এমবাপে।

জয়ের রাতে সেল্টা ভিগোর বিপক্ষে রিয়াল বল দখলে এগিয়ে থাকলেও, পিছিয়ে ছিল আক্রমণে। বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করার পর সফরকারীরা ম্যাচে লিড নেয় ২০ মিনিটে। তাতে অবশ্য দায় ছিল প্রতিপক্ষ সেল্টার। তাদের ভুলের সুযোগে বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে নেন এমবাপে। ফরাসি অধিনায়ক প্রায় ৩০ গজ দূর থেকে জোরালো শটে আসরে নিজের ষষ্ঠ গোলটি করেন। সেই ব্যবধান দ্বিগুণ করারও সুযোগ ছিল, ৩৯তম মিনিটে সতীর্থের ক্রস বক্সে দারুণ পজিশনে পেয়েছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। তবে তিনি হেড লক্ষ্যে রাখতে পারেননি।

আরও পড়ুন: ১২ মিনিটে মেসির হ্যাটট্রিক, নতুন ইতিহাস মায়ামির

দ্বিতীয়ার্ধের শুরুতেই জ্যুড বেলিংহ্যাম হানা দেন সেল্টার রক্ষণে। যদিও তারা জোরালো শট দূরের পোস্টের পাশ ঘেষে যায়। ৫১ মিনিটেই রিয়াল উল্টো গোল খেয়ে বসে। অস্কার মিনগেসার ক্রসে পাওয়া বল ফাঁকায় থাকা সুইডেনের মিডফিল্ডার উইলিয়ট সোয়েদবার্গ পেয়ে যান। এরপর ডান পায়ের শটে সমতা এনে দেন স্বাগতিকদের। মিনিট দশেক পর লিড নেওয়ার সুযোগ পেয়েছিল রিয়ালও। তবে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে পাওয়া বল পেয়ে এমবাপে আরেকজনের গায়ে মেরে বসেন।

রিয়ালের খেলায় বাড়তি গতি যোগ করেন লুকা মদ্রিচ ও রদ্রিগোরা। ফ্রেদরিক ভালভারদে ও কামাভিঙ্গাকে উঠিয়ে ৬৩ মিনিটে তাদের নামান আনচেলত্তি। এরপর মদ্রিচের থ্রু পাস ধরেই ৬৬ মিনিটে গোল করেন ভিনিসিয়ুস। বক্সে বল ধরে দুই ছোঁয়ায় এগিয়ে দুরূহ কোণ থেকে শট নেন ব্রাজিল ফরোয়ার্ড। গোলরক্ষকের হাতে লেগেও বল গোললাইন পেরিয়ে যায়। শেষদিকে সেল্টা রিয়ালের গোললাইনে ভীতি ছড়ায়। প্রথমবার বাঁচিয়ে দেন গোলরক্ষক থিবো কোর্তোয়া, পরেরটি যায় পোস্টের বাইরে দিয়ে।

ট্যাগ: ফুটবল
গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬