১২ মিনিটে মেসির হ্যাটট্রিক, নতুন ইতিহাস মায়ামির

২০ অক্টোবর ২০২৪, ০৮:৪৪ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:০৫ AM

© সংগৃহীত

দিনে দিনে যেন তরুণ হয়ে ফিরছেন লিওনেল মেসি। গত সপ্তাহেই আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিক করেছিলেন বলিভিয়ার বিপক্ষে। ইন্টার মায়ামির জার্সিতেই যেন পুরানো রূপে ফিরলেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। শনিবার মাত্র ১২ মিনিটের মাথায় মেসির হ্যাটট্রিকে ৬-২ গোলে নিউ ইংল্যান্ড রিভলিউশনকে হারিয়েছে মায়ামি। এক মৌসুমে মেজর লিগ (এমএলএস) সকারে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড ভেঙে ইতিহাস গড়েছে দলটি।

এমএলএসের রেগুলার সিজন শেষ করলো ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে মায়ামি। ২২ জয়ের বিপরীতে রয়েছে চারটি হার ও ৮টি ড্র। ২০২১ সালে রিভলিউশনের গড়া ৭৩ পয়েন্টের রেকর্ড ভাঙলো দলটি। ফ্লোরিডার ফোর্ড লডারডেলের চেজ স্টেডিয়ামে ৩৪ মিনিটে দুই গোল হজম করে মায়ামি। লুইস সুয়ারেজ চার মিনিটের মধ্যে দুই গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান দলকে।

আটবারের ব্যালন ডি’অর জয়ী মাঠে নামার এক মিনিট পর বেঞ্জামিন ক্রেমাচিকে দিয়ে গোল করান। ৫৮তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। তারপর ৭৮ থেকে ৮৯তম মিনিটে তিনবার জাল কাঁপান ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড। আমেরিকান ক্লাবের জার্সিতে তার এটাই প্রথম হ্যাটট্রিক। ৩৩ গোল করে মায়ামির সর্বকালের শীর্ষ গোলদাতাও হন তিনি। যুক্তরাষ্ট্রের ক্লাব ফুটবল প্রতিযোগিতাটির আগের সব রেকর্ড ভেঙে দিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে মৌসুম শেষ করেছে তার দল।

এর আগে কোপা আমেরিকা ফাইনালে গোড়ালির চোট পেয়ে দুই মাসের জন্য মাঠের বাইরে ছিলেন মেসি। গত মাসেই মাঠে ফেরেন তিনি। এবার টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করে বুঝিয়ে দিলেন, ফিটনেসে ফিরে এসেছে এই ফুটবল জাদুকর। 

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬