বাকৃবিতে আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা শুরু

২৫ নভেম্বর ২০১৮, ০৬:০০ PM
বাকৃবি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে

বাকৃবি আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে © টিডিসি ফটো

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ ফুটবল প্রতিযোগিতা ২০১৮’র উদ্বোধন হয়েছে। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে রবিবার বিকাল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে খেলার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।

ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকিরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর। বিশেষ অতিথি হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. গিয়াস উদ্দিন আহমদ, প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. ফৌজিয়া সুলতানা, প্রক্টর অধ্যাপক ড. মো. আতিকুর রহমান খোকনসহ অনুষদীয় ডিনবৃন্দ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, খেলাধুলার মাধ্যমে মানবিক গুণাবলি বিকশিত হয়। সকলের পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় সময় দেওয়া উচিত। এতে শরীর ও মন ভালো থাকে। আমরা গবেষণা ও শিক্ষার মতো খেলাধুলাতেও সেরা হতে চাই।

উদ্বোধনী দিনে কৃষি অনুষদ বনাম ভেটেরিনারি অনুষদ এবং পশুপালন অনুষদ বনাম কৃষি অর্থনীতি অনুষদের মধ্যে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়। আগামী ৩০ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টার দিকে এই প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠিত হবে।

চবিতে প্লাস্টিকের বিনিময়ে গাছ বিতরণ কর্মসূচি
  • ১২ জুন ২০২৬
নয় যুগ্মসচিবকে বদলি করল সরকার
  • ১২ জুন ২০২৬
বেনাপোল হয়ে বাংলাদেশে নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার
  • ১২ জুন ২০২৬
আ.লীগ পরিবার সংশ্লিষ্টতায় এক ঘণ্টায় প্রজ্ঞাপন বাতিল হওয়া সে…
  • ১২ জুন ২০২৬
মরক্কোর বিপক্ষে শুরুর একাদশ চূড়ান্ত আনচেলত্তির, জায়গা হয়নি …
  • ১২ জুন ২০২৬
১০ শতাংশ প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কর্মী রাখলেই কর ছাড় পাব…
  • ১২ জুন ২০২৬
×