মেসির মায়ামিকে ‘ক্লাব বিশ্বকাপে’ রাখতে চায় ফিফা

১৯ অক্টোবর ২০২৪, ১২:৩৭ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:১৬ AM
ফুটবল ক্লাব ইন্টার মায়ামি

ফুটবল ক্লাব ইন্টার মায়ামি © সংগৃহীত

লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামি নিয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নিতে যাচ্ছে ফিফা। ৩২ দল নিয়ে নতুনভাবে শুরু হতে যাওয়া ফিফা ক্লাব বিশ্বকাপে খেলার জন্য আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ক্লাবটিতে আমন্ত্রণ জানাতে যাচ্ছে ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

আগামী বছরের জুন-জুলাইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবে ক্লাব বিশ্বকাপের ২১তম আসর। এবারই প্রথম ৩২ দল নিয়ে বৃহৎ পরিসরে আয়োজিত হবে এই টুর্নামেন্ট। কোয়ালিফাইং প্রক্রিয়ার মাধ্যমে ইতোমধ্যে ৩০ দল চূড়ান্ত হয়ে গিয়েছে। শেষ দুই দলের মধ্যে একটি হিসেবে টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি।  
 
অতিথি হিসবে ইন্টার মায়ামিকে সুযোগ দেয়ার বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ফিফা। তবে স্প্যানিশ গণমাধ্যম মার্কার মতে, বিষয়টি ইতোমধ্যে চূড়ান্ত হয়ে গিয়েছে। খুব শিগগির এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করবে ফিফা।  
 
মেসির আগমন যে ক্লাব বিশ্বকাপে বাড়তি মাত্রা যোগ করবে, সেটা নিঃসন্দেহে বলাই যায়। তবে কোন মানদণ্ডে মেসির দল সুযোগ পাচ্ছে, সেটা নিয়ে প্রশ্ন আসতেই পারে। সে ক্ষেত্রেও ফিফার হাতে যথেষ্ট যুক্তি আছে।

আরও পড়ুন: অবসরের ইঙ্গিত দিলেন লিওনেল মেসি

চলতি মৌসুম দুর্দান্ত পার করেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে জিতে নিয়েছে সাপোর্টার্স শিল্ড। এই যোগ্যতা দিয়েই ক্লাব বিশ্বকাপ খেলতে পারেন লিওনেল মেসিরা। এ ছাড়া স্বাগতিক হিসেবে খেলার ক্ষেত্রেও একটি সুযোগ চালু রেখেছে ফিফা। তাই মেসিদের এই টুর্নামেন্টে খেলতে তেমন কোনো বাধা নেই। 
 
ক্লাব বিশ্বকাপে কনকাকাফ অঞ্চল থেকে সুযোগ পায় চার দল। এরই মধ্যে মনটেরি, লিও, পাচুকা ও সাউন্ডার্স এই জায়গা দখল করে নিয়েছে। মায়ামিও সুযোগ পাবে নিয়মিত লিগের চ্যাম্পিয়ন হিসেবে। তবে সেটা যদি না হয়, সে ক্ষেত্রে স্বাগতিক হিসেবে তাদের সুযোগ দেয়া হবে। বিষয়টি নিয়ে যাতে কোন ধোঁয়াশা তৈরি না হয় তাই দ্রুতই ইন্টার মায়ামির ক্লাব বিশ্বকাপ খেলার ঘোষণা দেবে ফিফা। 
 
ক্লাব বিশ্বকাপের জন্য ইতোমধ্যে উয়েফার ১২, কনমেবলের ৫ ও কনকাকাফের ৪টি দলের নাম চূড়ান্ত করেছে ফিফা। এ ছাড়া সমানসংখ্যক চারটি করে দল এফসি ও কাফ থেকে নেয়া হয়েছে। চূড়ান্ত হওয়া ৩০টি ক্লাবের মধ্যে একটি ক্লাব জায়গা করে নিয়েছে ওশেনিয়া অঞ্চল থেকে। 

ট্যাগ: ফুটবল
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬