অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকা

১৮ অক্টোবর ২০২৪, ১০:২৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সেমিফাইনালে জয়ের পর দক্ষিণ আফ্রিকার নারী দলের দুই ক্রিকেটার

সেমিফাইনালে জয়ের পর দক্ষিণ আফ্রিকার নারী দলের দুই ক্রিকেটার © সংগৃহীত

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে গত বছরই প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার কাছে ১৯ রানে হেরে শিরোপা জয়ের স্বপ্ন ভেঙেছে তাদের। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত হওয়া আট আসরের ছয়টি শিরোপাই জিতেছে অস্ট্রেলিয়া। এবার সেই অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে হারিয়েই ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার মেয়েরা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলতে পারে অস্ট্রেলিয়া। ১৬ বল হাতে রেখে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আফ্রিকার মেয়েরা।

প্রথমে ব্যাট করতে নেমে বড় স্কোর গড়তে পারেনি অস্ট্রেলিয়া। বেথ মুনি, তাহলিয়া ম্যাকগ্রা ও অ্যালিসা পেরি সমৃদ্ধ অস্ট্রেলিয়ার শক্তিশালী ব্যাটিং বিভাগ নির্ধারিত ওভারে ১৩৪ রানের বেশি করতে পারেনি। দক্ষিণ আফ্রিকার বোলাররা মাত্র ৫ উইকেট নিলেও রান আটকানোতে দারুণ সফল হয়েছেন। মেরিজেন কাপ, আয়াবঙ্গা খাকারা কখনও মুনিদের আগ্রাসী হতে দেননি। ফলে হাতে উইকেট থাকলেও বেশি রান করতে পারেনি অস্ট্রেলিয়া।

আরও পড়ুন: নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় বাংলাদেশের

লক্ষ্য ছিল ১৩৫ রান। ২০ ওভারে যা খুব কঠিন নয়। কিন্তু বিপক্ষ যদি হয় অস্ট্রেলিয়া তাহলে অবশ্যই পরীক্ষার মুখে পড়ার সম্ভাবনা থাকে। কিন্তু দক্ষিণ আফ্রিকার ওপেনার লরা উলভার্থ (৪২) এবং তিন নম্বরে নামা অ্যানেকে বস্ক (৭৪ রানে অপরাজিত) মিলে কাজটা সহজ করে দেন। ১৬ বল বাকি থাকতে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা।

ফেবারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে চমক দেখাবে দক্ষিণ আফ্রিকা, ম্যাচ শুরুর আগেও অনেকটা অবিশ্বাস্যই ছিল। ২০১৮ থেকে টানা তিন টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে অস্ট্রেলিয়া। তাদের হারিয়ে মাঠেই উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের। মেগান স্কুটের বলে চার মেরে ম্যাচ জেতান ম্যাচের সেরা বস্ক। তার মারা বল বাউন্ডারি পার করতেই দক্ষিণ আফ্রিকার বাকি ক্রিকেটারেরা একে ওপরকে জড়িয়ে ধরেন। উচ্ছ্বাস দেখা যায় সমর্থকদের মধ্যেও। উল্টো দিকে অস্ট্রেলিয়ার কোচ, ক্রিকেটারদের চোখে মুখে হতাশা। 

ট্যাগ: ক্রিকেট
গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬