সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

১৭ অক্টোবর ২০২৪, ১০:১৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন আসিফ মাহমুদ

সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন আসিফ মাহমুদ

বেশ কয়েকদিন ধরেই সাকিব আল হাসানের দেশে এসে শেষ আন্তর্জাতিক টেস্ট খেলা নিয়ে নাটকীয়তা চলেছিল। এরপর সবুজ সংকেত পেয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেওয়ার মাঝপথেই সাকিবকে থামতে হয়েছে দুবাইয়ে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুরে নিজের শেষ টেস্ট খেলার কথা থাকলেও সেটি আর হচ্ছে না।

জানা যায়, সরকারের উচ্চ পর্যায় থেকে দেশে ফিরতে মানা করা হয় সাকিবকে। এমন পরিস্থিতিতে সাকিবকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদও। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাতে আনুষ্ঠানিক এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন তিনি।

তিনিই সাকিবকে দেশে না আসার পরামর্শ দিয়েছেন জানিয়ে ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘আমি নিজেও চেয়েছি, সাকিব আল হাসানের মতো একজন ক্রিকেটার দেশের মাটিতে অবসর নিক। সে অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। তবে, প্রথম দিকেই বলেছি সাকিব আল হাসানের আওয়ামী ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সংশ্লিষ্টতার কারণে জনমনে ক্ষোভ রয়েছে যা স্বাভাবিক। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করাসহ জনমনের ক্ষোভ নিরসনে তিনি ফেসবুক পোস্ট দিলেও সাম্প্রতিক প্রতিবাদে প্রতীয়মান হয়েছে যে তা যথেষ্ট ছিল না। যারা প্রতিবাদ করছে তাদেরও তা করার সাংবিধানিক অধিকার রয়েছে। সাউথ আফ্রিকা ও বাংলাদেশের মধ্যকার সিরিজে কোনপ্রকার অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই আপাতত দেশে খেলতে আসার ক্ষেত্রে নিরুৎসাহিত করে বিসিবিকে পরামর্শ দিতে হয়েছে।’

এমন সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সাধারণ মানুষকেও আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান ক্রীড়া উপদেষ্টার, ‘খেলোয়াড়দের নিরাপত্তার পাশাপাশি আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে দেশের ভাবমূর্তি রক্ষার আশু ব্যবস্থা হিসেবেই এই সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে সকলেরই আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিৎ বলে মনে করি। কোন অভিযোগ থাকলে আইনি প্রক্রিয়ার আশ্রয় নিয়েই তার সমাধান খোঁজা যেতে পারে।’

ট্যাগ: ক্রিকেট
গতকাল বিয়ে করেছেন, আজকেই রাজপথে চাকসু ভিপি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারা দেশে টানা পাঁচদিন বৃষ্টির আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলার সুযোগ পাবেন কয়েদিরা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
স্কুলশিক্ষককে এলোপাতাড়ি ছুরিকাঘাতের অভিযোগ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬