মাশরাফির কুশপুত্তলিকায় আগুন, সিলেট স্ট্রাইকার্স থেকে বাদ দিতে আল্টিমেটাম

১৭ অক্টোবর ২০২৪, ০৯:২৫ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাশরাফিকে সিলেট স্টাইকার্সে দেখতে চায় না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের শিক্ষার্থীরা

মাশরাফিকে সিলেট স্টাইকার্সে দেখতে চায় না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের শিক্ষার্থীরা © সংগৃহীত

টানা দুই বার সিলেট স্ট্রাইকার্সের হয়ে বিপিএল খেলেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এ বছরও বিপিএলে তাকে নিয়ে টিম গঠন করেছিল সিলেট স্টাইকার্স। কিন্তু মাশরাফিকে সিলেট স্টাইকার্সে দেখতে চায় না বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সিলেটের শিক্ষার্থীরা। সিলেটের সেই বিক্ষোভে শিক্ষার্থীরা তাকে দল থেকে বাদ দিতে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে ফ্র্যাঞ্চাইজিকে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে সিলেট নগরীর রিকাবিবাজার জেলা স্টেডিয়ামের গেটের সামনে ‘সিলেটের শিক্ষার্থীবৃন্দ’ ব্যানারে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। সেখানে মাশরাফি বিন মুর্তজার জার্সি ও কুশপুত্তলিকায় আগুন দেন শিক্ষার্থীরা। আসন্ন বিপিএলে যেন সিলেটের জার্সিতে তাকে খেলতে না দেওয়া হয় এই দাবিতে আল্টিমেটাম ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন: সাকিবের বিকল্প কি মিরাজ হতে পারবেন?

শাহজালাল বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাফিজুল ইসলাম বলেন, ‘দেশের মানুষ যখন স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে মাঠে ছিল, তখন মাশরাফি আমাদের সঙ্গে ছিলেন না। এমনকি তিনি ফ্যাসিস্টদের সহযোগী হয়ে আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। স্বাধীন দেশে আওয়ামী দোসরদের কোনো জায়গা হবে না।’

তিনি আরও বলেন, ‘মাশরাফি সিলেটে আসতে পারবেন না। শাহজালালের এই পুণ্যভূমি সিলেটে কোনো স্বৈরাচার আওয়ামী লীগের দোসরদের আসতে দেওয়া হবে না।’

এ সময় শিক্ষার্থীরা জানান, মাশরাফি নামটা ছিল মানুষের কাছে একটি আবেগ। কিন্তু তিনি জাতির ক্লান্তিলগ্নে এগিয়ে আসেননি। আওয়ামী সরকার যখন নির্বিচারে আমাদের ভাই-বোনদের গুলি করে হত্যা করেছে, তখন তিনি প্রতিবাদ না করে মৌন ছিলেন। তাই মাশরাফিকে বাদ দিয়ে সিলেটের টিম গঠনের ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি আমরা। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে, সিলেট স্ট্রাইকার্সকে বয়কট করা হবে বলেও জানান তারা।

উল্লেখ্য, আগামী ২৮ ডিসেম্বর বিপিএলের একাদশ আসর অনুষ্ঠিত হবে। তার আগে ১৪ অক্টোবর অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে ‘বি’ ক্যাটাগরি থেকে মাশরাফিকে দলে নেয় সিলেট। ওই ক্যাটাগরিতে ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ৪০ লাখ টাকা করে। মাশরাফিকে দলে নেওয়ার যুক্তি হিসেবে সিলেট স্ট্রাইকার্সের মালিক মামুনুল হক বলেন, ‘মাশরাফির ব্যাপারে আগে থেকেই আমাদের পরিকল্পনা ছিল। আমরা সেভাবেই তাকে নিয়েছি। মাশরাফি অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গেও জড়িত। গত বছর হয়ত সেভাবে সময় দিতে পারেনি। কিন্তু আগের বছর সে ভালো করেছে। এবারও আশা করি ভালো কিছু করবে।’

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬