শেষ পর্যন্ত দেশে ফেরা হচ্ছে না সাকিবের

১৭ অক্টোবর ২০২৪, ০১:৩৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডারের মধ্যে একজন সাকিব আল হাসান। কানপুর টেস্ট খেলে সাদা পোশাক ও লাল বলের ক্রিকেটকে বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন সাকিব। তবে তিনি জানিয়েছিলেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে ঘরের মাঠে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়টা শেষ করতে চান। শেষ টেস্ট খেলতে আমেরিকা থেকে দেশের উদ্দেশে নির্ধারিত সময়ে রওনাও করেছিলেন সাকিব। কিন্তু শেষ পর্যন্ত ঘরের মাঠে বিদায় টেস্ট খেলা হচ্ছে না সাকিবের।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সাকিবের ঢাকায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে স্বপ্ন স্বপ্নই রয়ে গেল। এরই মধ্যে তার দেশে ফেরা একপ্রকার বন্ধ হয়ে গেছে। 

টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেওয়া সাকিব আল হাসান দেশের মাঠ থেকে নিজের বিদায়ী ম্যাচ খেলতে বাংলাদেশে ফিরতে চাইছেন। দেশে আসার জন্য যুক্তরাষ্ট্র থেকে দুবাই এসেছিলেন সাকিব আল হাসান। সেখান থেকে তাঁর আসার কথা ঢাকায় ৷ কিন্তু দুবাইয়ে অবস্থানকরার সময়ে তাঁকে এখনই ঢাকায় আসতে মানা করা হয়েছে। বাংলাদেশ থেকে বার্তা পান, ঢাকা থেকে সবুজ সংকেত না পাওয়া পর্যন্ত দেশে আসার বিমানে না চড়তে।

জানা গেছে, সরকারি পর্যায় থেকেই তাকে এই বার্তা দেয়া হয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত এলো, সাকিব যেন এই মুহূর্তে দেশে না ফিরেন। নিরাপত্তার ইস্যুতে সাকিবকে দেশে ফিরতে নিষেধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও অন্তর্বতী সরকার। 

বাংলাদেশে না ফিরতে পারার বিষয়ে দেশের একটি অনলাইন সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন সাকিব জানিয়েছেন, নিজের নিরাপত্তার জন্যই এখন দেশে ফিরতে পারছেন না তিনি।

সাকিব বলেন, ‌‘দেশে ফেরার কথা ছিল… কিন্তু এখন হয়তো ফিরতে পারব না সিকিউরিটি ইস্যুর জন্য, আমার নিজের নিরাপত্তার জন্যই…।”

সাকিবের কথায় ‘হয়তো’ শব্দটি থাকায় দেশের ফেরার সম্ভাবনাও কিছুটা রয়ে যায়। চূড়ান্ত সিদ্ধান্ত কখন আসতে পারে, এটি জানতে চাওয়ার পর তার উত্তর, `এখন সিদ্ধান্ত চূড়ান্তই বলতে পারেন।’

গত মাসে ভারতের কানপুরে নিজের অবসরের দিনক্ষণ ঠিক করে দিয়ে সাকিব বলেছিলেন ঘরের মাঠেই ক্যারিয়ার শেষ করতে চান। এবং সে অনুযায়ী আগামী ২১ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হতে যাওয়া মিরপুর টেস্টই তার শেষ টেস্ট।

এর আগে জানা গিয়েছিল, সাকিব যে কদিন বাংলাদেশে থাকবেন, কড়া নিরাপত্তার বলয়েই তাঁকে থাকতে হবে। কমান্ডো নিরাপত্তা দেওয়ার কথা সাকিবকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে তারকা অলরাউন্ডারের ফিরে যাওয়ার কথা ২৫ অক্টোবর।

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের এমপি বলে গত জুলাই-আগস্ট মাসে ছাত্র আন্দোলনের সময় এ ব্যাপারে একদম নিশ্চুপ ছিলেন সাকিব। এতে ক্রিকেট সমর্থকদের বেশ বড় একটি অংশ সাকিবের উপর ক্ষুব্ধ। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর এই প্রথম দেশে ফিরতেন তিনি। কিন্তু গতকাল রাতে হঠাৎ তাঁর দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তার কথা ছড়িয়ে পড়েছে।

সংবাদমাধ্যম ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, সাকিবের বিরুদ্ধে অবস্থান নেওয়া ছাত্ররা জানিয়েছে আজ তারা বিসিবি কার্যালয়ে চিঠি দিয়ে সাবেক অধিনায়ক যেন স্টেডিয়ামে ঢুকতে না পারে, সে ব্যাপারে অনুরোধ করবেন। এবং অন্যান্য ছাত্রদের বিসিবি কার্যালয়ে এসে এই আন্দোলনে যোগ দেওয়ার অনুরোধ করেছেন ক্রিকেটভক্তরা। ইউএনবি বলছে, গতকাল বুধবার সাকিবের কুশপুত্তলিকা পড়ানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা জেগেছে আবার।

গত মাসে কানপুর টেস্ট শুরুর আগে নিজের অবসরের দিনক্ষণ ঠিক করে দিয়ে সাকিব বলেছিলেন ঘরের মাঠেই ক্যারিয়ার শেষ করতে চান। এবং সে অনুযায়ী আগামী ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টই তাঁর শেষ টেস্ট।

এদিকে গতকাল দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ঘোষিত দলে গুরুত্বপূর্ণ জায়গায় স্থান পেয়েছেন সাকিব। দল ঘোষণার পর আজ ১৭ অক্টোবর দেশে ফেরার কথা ছিল তার। 

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬