শেষ মুহূর্তে সাকিবের দেশে ফেরা নিয়ে জটিলতা, সিদ্ধান্ত আজ

১৭ অক্টোবর ২০২৪, ০১:৫৬ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের প্রথমটির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটিতে রয়েছেন সাকিব আল হাসান। কিন্তু সাকিবের দেশে ফেরা নিয়ে শেষ মুহূর্তে দেখা দিয়েছে জটিলতা।

সাকিব বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। সেখান থেকে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ঢাকাগামী ফ্লাইটে ওঠার কথা রয়েছে তার। তবে তাকে সেই ফ্লাইটে উঠতে নিষেধ করা হয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, নিরাপত্তাসহ নানা কারণে তার দেশে ফেরার বিষয়টি আপাতত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওই টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন সাকিব। পরবর্তীতে দুই দল দ্বিতীয় টেস্ট খেলবে ২৯ অক্টোবর থেকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

উল্লেখ্য, সবশেষ জাতীয় নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করলে সংসদ সদস্য পদ হারান তিনি।

ট্যাগ: ক্রিকেট
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি সংস্কৃতিরও একটি ঐতিহ্য: …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬