ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১২

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ PM
সংঘর্ষে আহত কয়েকজন হাসপাতালে

সংঘর্ষে আহত কয়েকজন হাসপাতালে © টিডিসি

ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার দলিলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাভিত্তিক সামাজিক প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দলিলপুর গ্রামের মাতব্বর শাহিন বিশ্বাস ও আবু জাহিদের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে নাগিরাট গ্রামে সার কেনাবেচাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এর জেরে দলিলপুর গ্রামে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত ১২ জন আহত হন। এ সময় প্রতিপক্ষের বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ ও আসবাব ভাঙচুরের অভিযোগও ওঠে। আহতদের উদ্ধার করে স্থানীয় চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়েছে।

খবর পেয়ে শৈলকুপা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নতুন করে সংঘাত এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬