মিরপুর টেস্টে সাকিবকে রাখার ব্যাখা বিসিবির

১৬ অক্টোবর ২০২৪, ১১:২৬ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ছবি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের প্রথমটির দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের দলটিতে রয়েছেন সাকিব আল হাসান। অবশ্য ভারতে সিরিজ চলাকালেই টেস্ট থেকে অবসরের কথা জানিয়েছিলেন তিনি। তবে মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলে তিনি ফরম্যাটটিকে বিদায় জানাতে চান। কিন্তু দেশে সাকিবের নামে মামলা থাকায় তার সেই স্বপ্ন পূরণ নিয়ে শঙ্কা ছিল।

বিসিবির ভিডিও বার্তায় নির্বাচক হান্নান সরকার সাকিবকে নিয়ে বলেন, ‘আমরা সবাই ইতোমধ্যে জানি সাকিব ইচ্ছে পোষণ করেছিল মিরপুর টেস্টে লাল বলের ক্রিকেট থেকে রিটায়ার করবে। আমরা জানি এটা একটা সরকারি ইস্যু ছিল, আমাদের ক্রিকেট বোর্ডেরও ইস্যু ছিল। আমরা নির্বাচকরা স্বাভাবিকভাবে টিম গঠনের আগে সব জায়গা থেকে ক্লিয়ারেন্স নেওয়ার চেষ্টা করি। বিশেষত ক্রিকেট বোর্ড থেকে যখন ক্লিয়ারেন্স দেওয়া হয় এই খেলোয়াড় এভেইলেবল বা যেকোনো খেলোয়াড় এভেইলেবল তখনই সিলেকশনের কাজ করি।’ 

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাকিবের কুশপুত্তলিকা দাহ

তিনি আরও বলেন, ‘ক্রিকেট বোর্ড থেকে আমরা যখন গ্রিন সিগন্যাল পেলাম, সাকিব ইজ এভেইলেবল ফর সিলেকশন। স্বাভাবিকভাবেই আমরা সাকিবকে সিলেক্ট করেছি। এটা একটা আনন্দের বিষয় যে এই ধরনের একটা লিজেন্ড খেলোয়াড়, মিরপুর হোম অব ক্রিকেট থেকে বিদায় নিতে পারছে; এটা খেলোয়াড় হিসেবে তার জন্য যেমন পাওয়া, বাংলাদেশের মানুষ হিসেবেও আমাদের সবার জন্য পাওয়া।’

সাবেক এই টাইগার অধিনায়ককে শুভকামনা জানিয়ে হান্নান বলেন, ‘আশা করছি এই ম্যাচটা হয়তো আমাদের একটা স্মরণীয় ম্যাচ হয়ে থাকবে। যে ম্যাচ দিয়ে সাকিব ভালো পারফরমান্সের পাশাপাশি অবদান রাখবে বাংলাদেশ ক্রিকেটের জন্য। সাকিবের জন্য তো অবশ্যই শুভকামনা থাকবে। এবং আমার মনে হয় বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা একটা বড় প্রাপ্তি হতে যাচ্ছে এ ধরনের বড় খেলোয়াড় মাঠ থেকে অবসর নিতে যাচ্ছে।’

প্রসঙ্গত, আগামী ২১ অক্টোবর থেকে মিরপুরে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা। ওই টেস্ট খেলে লাল বলের ক্রিকেটকে বিদায় বলবেন সাকিব। পরবর্তীতে দুই দল দ্বিতীয় টেস্ট খেলবে ২৯ অক্টোবর থেকে, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬