সাকিব কি বৃহস্পতিবারে দেশে আসছেন?

১৫ অক্টোবর ২০২৪, ০৬:৪২ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের অলরাউন্ডার সাকিব আল হাসান আগামী বৃহস্পতিবার দেশে ফিরবেন বলে জানা গেছে। বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে এই সংস্করণ থেকে বিদায় নেবেন। 

এর আগে গত ২ জুলাই লস অ্যাঞ্জেলেস নাইট রাইডার্সের হয়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেট খেলতে দেশ ছাড়েন সাকিব। এরপর অনেক কিছুই বদলে গেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেরে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তাতে সংসদ সদস্য পদ হারান সাকিব। এরপর দেশে তাঁর নামে হত্যা মামলা হলে আর ফেরেননি তিনি।

এবার ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ দল। সেখানে শুরুতে সাকিবের খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। পরে তিনিই খেলার আগ্রহ প্রকাশ করেন। তবে অনুরোধ করেন, তাকে যেন দেশ ত্যাগের নিশ্চয়তা দেওয়া হয়।

বিষয়টি নিয়ে জলঘোলা হলেও যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, সাকিবের দেশে ফিরতে বাঁধা দেখছেন না তিনি। বর্তমান সরকারের একজন প্রতিনিধির কাছ থেকে এমন সবুজ সংকেত পেয়ে এবার দেশে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন সাকিব। আগামী বৃহস্পতিবার তিনি দেশে ফিরবেন বলে জানা গেছে। শনিবার সাকিবের দলীয় অনুশীলনে যোগ দেওয়ার কথা আছে।

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬