আজই কি চাকরি হারাচ্ছেন হাথুরুসিংহে?

১৫ অক্টোবর ২০২৪, ০৩:০৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
চন্ডিকা হাথুরুসিংহে

চন্ডিকা হাথুরুসিংহে © সংগৃহীত

বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর পরিবর্তন এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও (বিসিবি)। তখন থেকেই আলোচনা চলছে জাতীয় ক্রিকেট দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে বাদ দেওয়া নিয়ে। তবে সেই আলোচনা এবার আরও জোরালো হলো।

দেশের ক্রিকেট অঙ্গনে গুঞ্জন উঠেছে, বরখাস্ত হতে যাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের লংকান হেডমাস্টার। পাকিস্তানের বিপক্ষে দলের দারুণ পারফরম্যান্সের পর একপ্রকার টিকে গিয়েছিলেন হাথুরু। তবে ভারতের বিপক্ষে লজ্জার হোয়াইটওয়াশের পর সমালোচনার তির আবার ঘুরেছে তার দিকে। শেষ পর্যন্ত হয়তো আজই বাংলাদেশ অধ্যায় শেষ করতে হচ্ছে হাথুরুসিংহেকে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) হঠাৎ করেই সংবাদ সম্মেলন করতে যাচ্ছেন ফারুক আহমেদ। জানা গেছে, বিসিবি সভাপতি বেলা সাড়ে ৩টায় মিরপুর শেরেবাংলার মাঠে কথা বলবেন গণমাধ্যমের সঙ্গে। সকাল থেকেই গুঞ্জন ছিল হাথুরুর বরখাস্তের বিষয়ে। আকস্মিক সংবাদ সম্মেলনের ঘোষণার পর সেই গুঞ্জন আরও খানিকটা জোর পেয়েছে।

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন শ্রীলঙ্কার কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে চুক্তি করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে। যে চুক্তির মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত।

ধারণা করা হচ্ছে, চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ হওয়ার আগেই ছাঁটাই করা হবে হাথুরুসিংহেকে। এমন বিশ্বাসের কারণ এক সপ্তাহ আগের বিসিবির বোর্ড মিটিং।

গত ৭ অক্টোবর বিসিবির বোর্ড মিটিং শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে হাথুরুসিংহের প্রসঙ্গও উঠে আসে। সে সময় বিসিবি সভাপতি ফারুক বললেন, ‌‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এ রকম কথা কিন্তু আমরা জাতীয় দলের ক্ষেত্রে বলতে পারব না।’

বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধার মৃত্যু, লাশ গুমের চেষ্টাকারী প্রধান…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন ম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট ১০ সেপ্টেম্বর?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬