বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শুরু

১৪ অক্টোবর ২০২৪, ১২:০৪ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট

বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট © সংগৃহীত

সোমবার (১৪ অক্টোবর) বিপিএলের একাদশ আসরের প্লেয়ার্স ড্রাফট শুরু হয়েছে। রাজধানীর পাঁচ তারকা একটি হোটেলে বেলা সাড়ে ১১টায় শুরু হয়েছে এই ড্রাফটের কার্যক্রম। যেখানে আগেই দেশি খেলোয়াড়দের মূল্যতালিকা ও ক্যাটাগরি প্রকাশ করা হয়েছিল। সর্বোচ্চ ৬০ লাখ টাকা বরাদ্দ ‘এ’ শ্রেণির ক্রিকেটারদের জন্য। এভাবে ছয় ক্যাটাগরিতে ১৮৮ জন স্থানীয় ক্রিকেটারের নাম চূড়ান্ত হয়েছে।

যদিও এবার ক্যাটাগরি ‘এ’তে থাকা ক্রিকেটারদের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। যা আগে ছিল ৮০ লাখ টাকা। এভাবে প্রতি ক্যাটাগরিতে ক্রিকেটারদের দাম ১০ লাখ টাকা করে কমানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরিতে আছেন সাকিব আল হাসান, তামিম ইকবাল, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুশফিকুর রহিম, মোস্তাফিজুর রহমান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় ও তাসকিন আহমেদ।

এ ছাড়া প্লেয়ার্স ড্রাফটে নাম উঠছে ৪৪০ জন বিদেশি ক্রিকেটারের। এর মধ্যে সর্বোচ্চ ৭০ হাজার ডলার বা বর্তমান মুদ্রামান অনুযায়ী সাড়ে ৮৩ লাখ টাকা মূল্যের 'এ' ক্যাটাগরিতে আছেন ২০ জন ক্রিকেটার। এ ছাড়া আরও চারটি ক্যাটাগরিতেও আছে বিদেশি ক্রিকেটারদের নাম। 

‘বি’ ক্যাটাগরিতে ৩৮ জন, ‘সি’ ক্যাটাগরিতে ৬৬ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ১৩৫ জন ও ‘ই’ ক্যাটাগরিতে ১৮১ জন বিদেশি ক্রিকেটার রয়েছেন। গত বারের আসর থেকে নতুন করে ৩টি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পরিবর্তন হয়েছে। এ ছাড়া থাকছে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স, নতুন যোগ দিচ্ছে দুর্বার রাজশাহী।

আরও পুড়ন: পদত্যাগ করছেন পাপন, ঘোষণা কবে?

সাত দলের বিপিএল ২০২৫ (বিপিএলের ১১ তম আসর) এ নতুন ফ্র্যাঞ্চাইজি ঢাকা ক্যাপিটালস, চিটাগং কিংস ও দুর্বার রাজশাহী। এরমাঝে চিটাগাং কিংস এর আগেও বিপিএলে ছিল। কিন্তু, একেবারেই নতুন সংযুক্তি ঢাকা ও রাজশাহী। সঙ্গত কারণেই তাঁরা কোন ক্রিকেটার রিটেইন (ধরে রাখা) করতে পারেনি। 

পুরাতন চার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল, সিলেট স্ট্রাইকার্স, খুলনা টাইগার্স ও রংপুর রাইডার্স দুজন করে ক্রিকেটার ধরে রেখেছে। সে সঙ্গে ডিরেক্ট সাইনিংয়ে দলে এসেছেন অনেকেই।

সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছয় বছরে যশোর-ঝিনাইদহ ছয় লেন মহাসড়কের কাজের অগ্রগতি ১২ শতাংশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বোর্ডের এইচএসসির রসায়ন দ্বিতীয় পত্রের প্রশ্ন দেখু…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬