সাকিবকে বিদায়ী সংবর্ধনা দেবে ভারতীয় ক্রিকেট বোর্ড, তবে...

৩০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:০৬ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৪ PM
বিসিসিআই লোগো ও সাকিব আল হাসান

বিসিসিআই লোগো ও সাকিব আল হাসান © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান কানপুরে শেষ টেস্ট খেলছেন কি-না; তা জানালে আয়োজন করে এই কিংবদন্তিকে বিদায় জানাতে চায় ভারতীয় ক্রিকেট কনট্রোল বোর্ড (বিসিসিআই)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) কানপুরে ভারত এবং বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন প্রস্তাবই দিয়েছে বিসিসিআইয়ের সহ-সভাপতি রাজীব শুক্লা। 

তিনি জানান, সাকিবের কাছ থেকে তারা আনুষ্ঠানিক বক্তব্য পেলে তার জন্য বিদায়ী আয়োজন করতে চান। সে ক্ষেত্রে তারা আয়োজনে ত্রুটি রাখবেন না।

শুক্লা বলেন, ‘এ ব্যাপারে (অবসর) সাকিব আমাদের এখনও সেভাবে কিছুই জানায়নি। সে জানালে আমরা অবশ্যই এই বিষয়টি (বিদায়ী আয়োজন) নিয়ে চিন্তা করব। আমরা ভেবেছিলাম সে দেশের মাটি থেকে বিদায় নেবে। কারণ তাদের পরের সিরিজটি সেখানে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে)।

বাংলাদেশ-ভারত সিরিজে ধারাভাষ্যকার হিসেবে আছেন তামিম ইকবাল। এ ব্যাপারে বিসিসিআইয়ের এই কর্তা বলেন, 'গতকাল তামিম ইকবালের সঙ্গেও আমার এই কথা হয়েছে। সে যদি সিদ্ধান্ত পরিবর্তন করে এবং বাংলাদেশে না যায়, তাহলে সে আমাদের জানাক। আনুষ্ঠানিকভাবে আমাদের না জানালে আমরা কোনো পরিকল্পনা করতে পারবো না।'

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬