নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক © টিডিসি

নওগাঁয় এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। অনুষ্ঠানে জেলার এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধিত করা হয়। এ সময় শিক্ষার্থীদের ক্রেস্ট, বই এবং শিক্ষা উপকরণ সামগ্রী দেওয়া হয়। 

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘মেধা সততা দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ প্রতিপাদ্যে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজফারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে গার্ডিয়ান পাবলিকেশন্সের চেয়ারম্যান নূর মোহাম্মদ আবু তাহের, রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি মোস্তাকুর রহমান জাহিদ, শিবিরের কেন্দ্রীয় মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক নোমান হোসেন নয়নসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা বক্তব্য দেন।

এ সময় শিক্ষার্থীরা তাদের অভিব্যক্তি তুলে ধরেন। শিবিরের এমন সংবর্ধনা পেয়ে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। 

নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী শুভমিতা রায় বলেন, ‘এ সংবর্ধনার মাধ্যমে আমাদের উৎসাহ আরও বৃদ্ধি পেয়েছে। আমরা আমাদের ভবিষ্যৎ জীবনে আরো ভালো ফলাফল কিভাবে করতে পারি সে বিষয়ে উৎসাহ পেয়েছি। আমরা আমাদের জীবনে চলার পথে যে গুরুত্বপূর্ণ গাইডলাইনগুলো সচরাচর পেয়ে থাকি না আজকের অনুষ্ঠানে সেগুলো পেয়েছি। শিবির এই ধরনের আয়োজন নিয়মিত করলে শিক্ষার্থীরা ভবিষ্যৎ জীবনে সফল হওয়ার ক্ষেত্রে আরো বেশি উৎসাহ পাবে।’

রানীনগর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক মাহিদ বলেন, ‘অনেকেই শিবির সম্পর্কে অনেক কথা বলে কিন্তু এ অনুষ্ঠানে আসার পর আমার ধারনা পাল্টে গেছে। শিবির শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে। আজকের এই অনুষ্ঠান থেকে তারা আমাদের যে দিক নির্দেশনাগুলো দিয়েছে ভবিষ্যৎ জীবনে চলার ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নওগাঁ জেলা শাখার সভাপতি আজহারুল ইসলাম বলেন, ‘শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার জন্য আমরা ফ্রি রেজিস্ট্রেশনের ব্যবস্থা করি। সেখানে ৬ শতাধিক শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে। আমরা তাদের আজকে সংবর্ধনা হিসেবে ক্রেস্ট এবং উপহার সামগ্রী দিয়েছি। শিক্ষার্থীদের উন্নয়ন এবং ভবিষ্যৎ জীবন পরিকল্পনা নিয়ে শিবির সব সময় কাজ করে। তারই অংশ হিসেবে আজকের এই সংবর্ধনা আয়োজন করা হয়েছে।’

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, যোগ্য মানুষ তৈরীর কারিগর শিবির। আজকের এই মেধাবী শিক্ষার্থীরা দেশের উন্নয়নে ভূমিকা রাখবে। এজন্য তাদেরকে সৎ এবং যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। শিবির শিক্ষার্থীদেরকে সৎ এবং যোগ্য নাগরিক হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে।

বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬