ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৪ PM
মিকাইল হোসেনের মরদেহ

মিকাইল হোসেনের মরদেহ © সংগৃহীত

ঝিনাইদহে বিষধর সাপের কামড়ে মিকাইল হোসেন (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিজ ঘরে মশারি টানিয়ে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোররাতে সদর উপজেলার কুঠিদুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিকাইল হোসেন ওই গ্রামের আসাদুল মণ্ডলের ছেলে।

স্থানীয়রা জানান, ভোররাতে নিজের ঘরে ঘুমিয়ে ছিলেন মিকাইল। এ সময় ঘুমন্ত অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঝিনাইদহ ২৫০ শয্যা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজিব চক্রবর্তী বলেন, সাপে কাটার পর রোগীকে হাসপাতালে পৌঁছাতে কিছুটা দেরি হয়েছিল। হাসপাতালে পৌঁছানোর পর অ্যান্টিভেনম দেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। সাপে কাটার পর দ্রুত হাসপাতালে নেওয়া হলে পরিস্থিতি ভিন্ন হতে পারত।

ঝিনাইদহ সদর থানার ওসি মো. আসাদুজ্জামান বলেন, এ ঘটনায় মৃতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। স্বজনদের অনাপত্তির ভিত্তিতে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা করা হবে।

বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বুয়েটের ভর্তি পরীক্ষা কবে, চূড়ান্ত সভা কাল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের বাছাই পরীক্ষার সময়সূচি প্রকাশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিচ্ছিন্ন সংযোগ, নেই মিটারও—তবুও বিদ্যুৎ বিল এল ৬৯২ টাকা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬