সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ PM
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক © টিডিসি ফটো

সাংবাদিক পরিচয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে এক পল্লী ডেন্টাল চিকিৎসকের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা।

আজ শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার রাতইল ইউনিয়নের ঘোনাপাড়া বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন- কাশিয়ানী উপজেলার পারুলিয়া ইউনিয়নের ছোট পারুলিয়া গ্রামের বাদশা খানের ছেলে হারুন অর রশিদ খান (৩৮) এবং একই ইউনিয়নের তিতাগ্রামের লিয়াকত মোল্যার ছেলে রবিউল ইসলাম (৩২)। তারা নিজেদের ‘দৈনিক স্বাধীন কাগজ’-এর সাংবাদিক পরিচয় দেন এবং তাদের কাছে ওই পত্রিকার দুটি পরিচয়পত্র পাওয়া গেছে।

স্থানীয়রা জানান, ঘোনাপাড়া বাজারের পল্লী ডেন্টাল চিকিৎসক সাধন বিশ্বাসের সনদ ভুয়া দাবি করে তার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন ওই দুই যুবক। টাকা না দিলে ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশের হুমকি দেওয়া হয়। বিষয়টি চিকিৎসক সাধন বিশ্বাস বাজারের ব্যবসায়ীদের জানালে স্থানীয়রা এগিয়ে আসেন। এ সময় হারুন অর রশিদ দৌড়ে পালানোর চেষ্টা করলে স্থানীয়রা তাকে আটক করে। পরে তাদের দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়। 

পল্লী ডেন্টাল চিকিৎসক সাধন কুমার বিশ্বাস বলেন, ‘ওই দুই ব্যক্তি আমার চেম্বারে এসে ‘দৈনিক স্বাধীন কাগজ’ পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে আমার সনদপত্র দেখতে চান। তারা আমার সনদপত্র ভুয়া বলে দাবি করেন। একপর্যায়ে আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে ভিডিও ধারণ করে সংবাদ প্রকাশের হুমকি দেন। পরে বিষয়টি বাজার পরিচালনা কমিটির সভাপতিসহ স্থানীয়দের জানালে তারা এসে দুজনকে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়।’

কাশিয়ানী থানার ওসি মুহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে স্থানীয়রা দুই ব্যক্তিকে আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জাতীয় রাজস্ব বোর্ডের অধীনে ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরি, আবেদন…
  • ১৭ অক্টোবর ২০২৬
একদিনেই দুই সুখবর পেলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় ম্যানেজার পুলিশি হ…
  • ১৭ অক্টোবর ২০২৬
ইবতেদায়ী শিক্ষকদের ১৩তম গ্রেড নিয়ে যা বললেন সচিব
  • ১৭ অক্টোবর ২০২৬
শনাক্ত করা যাচ্ছে না পুড়ে যাওয়া ১০ মরদেহ, লাপাত্তা রিসোর্ট …
  • ১৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির সমাবর্তন ৩ ডিসেম্বর
  • ১৭ অক্টোবর ২০২৬