মিরসরাইয়ে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM
কামরুল ইসলাম

কামরুল ইসলাম © সংগৃহীত

চট্টগ্রামের মিরসরাইয়ে অফিস থেকে বাড়ি ফেরার পথে কামরুল ইসলাম (৩০) নামের এক সাংবাদিকের ওপর হামলা চালিয়ে মুঠোফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পরে স্থানীয় লোকজন আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বুধবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার করেরহাট বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত কামরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে সংবাদ প্রচার করায় ইউনিয়ন যুবদলের সাবেক সদস্যসচিব মুরাদ হোসেনের নেতৃত্বে হামলা হয়। এ সময় সঙ্গে থাকা একটি স্মার্ট ফোন ও নগদ টাকা ছিনতাই করে নিয়ে যায়। তার মাথায় এবং বুকে আঘাত হয়েছে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের দিয়ে এইচএসসির খাতা মূল্যায়ন, পরীক্ষককে আজীবন অব্যাহতি

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, হামলার পর ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

সারাদেশের ২৩১৮ কলেজের অধ্যক্ষ নিয়ে সম্মিলন করবে জাতীয় বিশ্ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের যাত্রা শুরু
  • ১৫ অক্টোবর ২০২৬
সোয়া লাখ টাকায় গরু কিনলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থ…
  • ১৫ অক্টোবর ২০২৬
মসজিদে ‘অনৈতিক কাজ’, সৌদি আরবে দুই বাংলাদেশি যুবত-যুবতীর মৃ…
  • ১৫ অক্টোবর ২০২৬
ওয়েস্ট ইন্ডিজের অনুরোধে বদলাল ম্যাচের সূচি
  • ১৫ অক্টোবর ২০২৬
ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা জাতীয় বিপ্লবী পরিষদের
  • ১৫ অক্টোবর ২০২৬