আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন জবি

১৯ নভেম্বর ২০১৮, ১১:২৬ AM
পুরস্কার নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

পুরস্কার নিচ্ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এবং বার্জার এর যৌথ উদ্যোগে আয়োজিত আইইউবি-বার্জার আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল। রবিবার আয়োজকদের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

৭ থে‌কে ১১ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস হলে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় দল ১৪ পয়েন্টের মধ্যে ১৪ পয়েন্টই অর্জন করে। প্রতিযোগিতায় এই দলের নেতৃত্ব দেন ২০১২-১৩ শিক্ষাবর্ষের বিবিএর (একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ) ছাত্রী রুমানা ফেরদৌস। এছাড়া রুমানা ফেরদৌস ব্যক্তিগতভাবে সবগুলো ম্যাচে জয় লাভ এবং সর্বোচ্চ ৭ পয়েন্ট অর্জন করে ‘সেরা বোর্ড প্লেয়ার’ নির্বাচিত হয়েছেন।

প্রতিযোগিতায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আইইউবি, প্রাইম এশিয়া ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, লিবারেল আর্টস ইউনিভার্সিটিসহ ১৬টি বিশ্ববিদ্যালয়ের ৯৬ জন শিক্ষার্থী অংশ নেন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল সাইকেল আরোহীর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
নেত্রকোনায় ডোবায় পড়ে প্রাণ গেল দুই শিশুর
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় পরামর্শ দেওয়ার জন্য জনবল নিয়োগ দেবে সাগর গ্লোবা…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জামায়াতের কারণেই আওয়ামী লীগ আন্দোলনের সাহস পাচ্ছে: রাশেদ খান
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
খাগড়াছড়িতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আধুনিক দন্ত্য চিকিৎসার অন্যতম পথিকৃৎ অধ্যাপক মতিউর রহমান মো…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9