চমক রেখে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা বিসিবির

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২৪ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৬ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © ফাইল ছবি

ভারতের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সেই সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দলে চমক হিসেবে রাখা হয়েছে ২০২০ সালে অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের দুই সদস্য ওপেনার পারভেজ হোসেন ও রাকিবুল হাসান। ঘোষিত দলে প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। 

বাংলাদেশের সর্বশেষ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার ও তানভীর ইসলাম। তাদের বদলে সুযোগ পেয়েছেন পারভেজ হোসেন ইমন ও রাকিবুল ইসলাম। 

জানা গেছে, টি-টোয়েন্টি দলে থাকা ৯ সদস্য ঢাকা থেকে দিল্লি যাবেন আগামী মঙ্গলবার। দিল্লিতে থাকতে হবে এক রাত। পরদিন তারা ধরবেন গোয়ালিয়রের ফ্লাইট। ওখানেই হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। পরের দুটির একটি দিল্লিতে, অপরটি হায়দরাবাদে।

৬ অক্টোবর গোয়ালিয়রে শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ৯ অক্টোবর দিল্লি এবং ১২ অক্টোবর হায়দরাবাদে হবে সিরিজের বাকি দুই ম্যাচ।  

বাংলাদেশেরে টি-টোয়েন্টি স্কোয়াড: নাজম‍ুল শান্ত (অধিনায়ক), তানজিদ তামিম, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস, জাকের আলী, মেহেদী মিরাজ, শেখ মাহেদী, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম সাকিব ও রাকিবুল হাসান।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬