দেশে ফেরত পাঠানো হচ্ছে ‘টাইগার রবি’কে, হতে পারেন নিষিদ্ধ

২৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১০ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
দেশে ফেরত পাঠানো হচ্ছে ‘টাইগার রবি’কে

দেশে ফেরত পাঠানো হচ্ছে ‘টাইগার রবি’কে

কানপুর টেস্টে বাংলাদেশ দলকে সমর্থন জানাতে আসা রবিউল ইসলাম রবি ওরফে টাইগার রবি নামে বাংলাদেশি সমর্থককে দেশে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। তিনি মূলত মেডিকেল ভিসা নিয়ে ভারতে গিয়ে খেলা দেখেছেন। বাঘ সেজে গ্যালারিতে বাংলাদেশ দলকে সমর্থন দিয়েছেন। রবির অভিযোগ চেন্নাই ও কানপুরের গ্যালারিতে নাকি ভারতীয় দর্শকেরা তাঁকে নির্যাতন করেছেন। তবে ‘টাইগার রবি’র এই অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ার পর ভারত তাঁকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে।

কানপুর টেস্টের প্রথম দিন আলোচনার জন্ম দেন বাংলাদেশি সমর্থক ‘টাইগার রবি’। ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। যদিও প্রথমে দাবি করেন ভারতীয় দর্শকের হামলার শিকার হন তিনি। তবে চেন্নাই পুলিশ জানায়, অভিযোগ মিথ্যা। এরপর গতকাল কানপুর টেস্টের প্রথম দিনেও একই অভিযোগ করেন রবি। সে অভিযোগেরও সত্যতা পায়নি কানপুর পুলিশ। এই ‘নাটকের’ পর তাকে দেশে ফেরত  পাঠানো হচ্ছে। এমনটাই জানাচ্ছে ভারতীয় গণমাধ্যম।

এমনকি পাঁচ বছরের জন্য তার জন্য ভারতে প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হতে পারে। বাংলাদেশিদের জন্য এই মুহূর্তে কেবল জার্নালিস্ট ও মেডিক্যাল ভিসাই চালু রেখেছে ভারতীয় দূতাবাস। এর বাইরে বাংলাদেশ দলের আলাদা ভিসা হয়, যা বিশেষভাবে করিয়েছে বিসিবি।  টাইগার রবি খরচ বহনকারী স্পন্সরের সঙ্গে কোনো সম্পর্ক নেই বলেই জানিয়েছে তারা।

গতকাল কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে রবি অভিযোগ করেন, গ্যালারিতে ভারতীয় সমর্থকেরা তাঁকে হেনস্তা করেছেন। কানপুর টেস্টের প্রথম দিন মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি শুরু হয়। এ সময় রবি গ্যালারির ভেতরের অংশে চলে যান। সংবাদমাধ্যমের কাছে তিনি দাবি করেন, সেখানে স্থানীয় কিছু দর্শকের সঙ্গে কথা–কাটাকাটি হয় তাঁর, যেটা পরে হাতাহাতিতে গড়ায়। তাঁর পাঁজরে নাকি আঘাতও করা হয়েছে। পরে চিকিৎসার জন্য পুলিশ রবিকে হাসপাতালে পাঠায়। 

পুলিশ তখনই বলেছিল, সিসিটিভির ফুটেজ দেখে তারা জানতে চেষ্টা করবে আসলে সেখানে কী ঘটেছিল। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে কানপুর পুলিশ জানায়, রবিকে হেনস্তার অভিযোগ সত্য নয়। কল্যাণপুরের এসিপি অভিষেক পান্ডে গতকাল সংবাদমাধ্যমকে বলেন, ‘পানিশূন্যতার কারণে তিনি (রবি) পড়ে গিয়েছিলেন। পুলিশ ও স্বাস্থ্যকর্মীর সহায়তায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এখন তিনি ভালো অনুভব করছেন। মারামারির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তাঁকে কোনো সমর্থক আঘাত করেনি।’ পরে রবিও এক ভিডিও বার্তায় জানান তিনি শারীরিকভাবে অসুস্থ। জানা গেছে, চেন্নাইয়ে হেনস্তা হওয়ার অভিযোগ করার পর থেকেই রবির ওপর চোখ রেখেছে পুলিশ। রবির এমন আচরণ ভারত সফররত বাংলাদেশ দলকেও ফেলেছে বিব্রতকর অবস্থায়। ভারত সফরের জন্য তাঁকে আর্থিকভাবে সাহায্য করা দল ও দলের বাইরের ক্রিকেটাররাও এ ঘটনায় বিরক্ত বলে জানা গেছে। 

গত ১৮ সেপ্টেম্বর হাওড়া একটি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছিলেন রবি। পরে সেখান থেকে চেন্নাই সফর করেন। চেন্নাই থেকে কানপুরে আসেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬