কানপুরে দ্বিতীয় দিনের খেলাও পরিত্যক্ত

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
মাঠের চিত্র

মাঠের চিত্র © সংগৃহীত

বৃষ্টির শঙ্কা নিয়ে শুরু হয়েছিল বাংলাদেশ-ভারতের দ্বিতীয় টেস্ট। কানপুরে গতকাল থেকে শুরু হওয়া সেই টেস্টে প্রথম দিনের অধিকাংশই ভেসে গিয়েছিল বৃষ্টিতে। ফলে খেলা হয়েছিল কেবল ৩৫ ওভার। একই কারণে আজ (শনিবার) দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে।

প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে সকাল সাড়ে ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই অবিরাম ধারায় বৃষ্টি হওয়ার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। তখনই ধারণা করা হয়, খেলা শুরু হতে বেশ দেরি হবে। তাই অযথা সময় নষ্ট না করে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে হোটেলে ফিরে যান রোহিতরা। যদিও বাংলাদেশ দল স্টেডিয়ামের ড্রেসিংরুমেই অবস্থান করছিল। ডাগআউটে বসে আলাপচারিতায় সময় কাটাতে দেখা গেছে ক্রিকেটারদের।

ঠিক বেলা আড়াইটায় আনুষ্ঠানিকভাবে খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রশ্ন হলো টেস্টের বাকি তিনদিন কি হবে? জানা গেছে, আগামীকাল পরিস্থিতির তুলনামূলক উন্নতি হবে। আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। বৃষ্টির সম্ভাবনা ৫৯ শতাংশ। তবে, তৃতীয় দিন বিকেলের পর থেকে উন্নতি হবে আবহাওয়ার। সোমবার এবং মঙ্গলবার অর্থাৎ ম্যাচের শেষ দুইদিন বৃষ্টির সম্ভাবনা তেমন নেই কানপুরে। শেষ দুদিন পুরো খেলা হবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, প্রথম দিনে খেলা হওয়া ৩৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৭ রান। মুমিনুল হক ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে অপরাজিত। তৃতীয় দিন খেলা হলে দ্রুত রান তোলার চেষ্টা করবেন বাংলাদেশের ব্যাটাররা।

ইনচার্জ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, পদ ১০, আবেদন ৩ অক্টোবর পর্…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিলপাড়ের কৃষকদের নিয়ে গবেষণা স্থান পেল আন্তর্জাতিক জার্নালে…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলা উইকিপিডিয়ায় শীর্ষ পঠিত ২০ তালিকায় ২ মন্ত্রী, আছেন রাষ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিএনপির এমপি সারওয়ারের ভাইকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতা পুনঃমূল্যায়নের ফল প্রকাশ পেছাচ্ছে?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বাবর আজমই কি পিসিবির পরবর্তী টার্গেট?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬