চমক রেখে বিশ্বকাপ বাছাইয়ে দল ঘোষণা ব্রাজিলের

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩০ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
ব্রাজিল ফুটবল দল

ব্রাজিল ফুটবল দল © সংগৃহীত

বিশ্বকাপ বাছাইপর্বের সেপ্টেম্বর উইন্ডোতে দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে কষ্টসাধ্য জয়ের পর প্যারাগুয়ের কাছে হেরে যায় দলটি। ফলে ব্রাজিল পয়েন্ট টেবিলে আর্জেন্টিনা, কলম্বিয়া, উরুগুয়ে এবং ইকুয়েডরেরও নিচে নেমে গেছে। এমন বিপর্যস্ত অবস্থায় অক্টোবরে আরও দুটি বাছাইয়ের ম্যাচ খেলতে নামবে ব্রাজিল।

এজন্য নতুন দুই মুখ নিয়ে দল ঘোষণা করেছেন সেলেসাও কোচ দরিভাল জুনিয়র। ব্রাজিল জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন দেশটির স্থানীয় ক্লাব বোতাফোগোতে খেলা স্ট্রাইকার ইগর জেসুস ও ফরাসি ক্লাব লিয়নের ডিফেন্ডার আবনার। এ ছাড়া আসন্ন দুই ম্যাচের জন্য দলে ফিরেছেন ফরোয়ার্ড রাফিনিয়া ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি এবং ডিফেন্ডার ব্রেমার ও ভেন্ডারসন।

আগামী ১১ অক্টোবর বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সকাল ৬টায় ব্রাজিল চিলির মুখোমুখি হবে। ম্যাচটি হবে চিলির সান্তিয়াগো ন্যাশনাল স্টেডিয়ামে। ১৬ অক্টোবর সকাল ৬টা ৪৫ মিনিটে ব্রাজিল পরের ম্যাচটি খেলবে ঘরের মাঠ মানে গারিঞ্চা ন্যাশনাল স্টেডিয়ামে, প্রতিপক্ষ পেরু।

ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর চতুর্থবারের মতো স্কোয়াড ঘোষণা করলেন দরিভাল। 

চিলি ও পেরু ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড:

গোলরক্ষক: অ্যালিসন বেকার, বেন্তো ম্যাথিউস ও এডারসন মোরায়েস
ডিফেন্ডার: দানিলো, ভেন্ডারসন, আবনার, গুইলার্মে অ্যারানা, ব্রেমার, এডার মিলিটাও, গ্যাব্রিয়েল মাগালায়েস ও মার্কিনিয়োস
মিডফিল্ডার : আন্দ্রে, ব্রুনো গুইমারেস, গার্সন, লুকাস পাকেতা ও রদ্রিগো গোয়েস
ফরোয়ার্ড: এন্ড্রিক, ইগর জেসুস, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, লুইস হেনরিক, রাফিনিয়া, স্যাভিনিও ও ভিনিসিয়ুস জুনিয়র।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬