সাকিব কিংবা আমি নই, টেস্ট ক্রিকেটের আদর্শ মুশফিক: তামিম

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৭ PM
তিন ক্রিকেটার

তিন ক্রিকেটার © সংগৃহীত

টেস্ট ক্রিকেটের জন্য মুশফিকের নিবেদন ও পরিশ্রমের কথা উল্লেখ করে সাবেক এ ওপেনার তামিম ইকবাল বলেছেন, আপনি আমার কথা বলতে পারেন, সাকিবের কথাও বলতে পারেন। কিন্তু আপনি যদি (টেস্টে) কাউকে আদর্শ মানতে চান, আমি দৃঢ়ভাবে মনে করি, সেটা হওয়া উচিত মুশফিককে।

সম্প্রতি কানপুর টেস্টের আগে টেস্ট থেকে অবসরের সিদ্ধান্তের দিনক্ষণ ঠিক করে দিয়েছেন সাকিব আল হাসান। বাংলাদেশি অলরাউন্ডার জানিয়েছেন, টি-টোয়েন্টিতে ইতোমধ্যে তিনি তার শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে খেলা ম্যাচই এ সংস্করণে তার শেষ ম্যাচ ছিল।

এদিকে বাংলাদেশ-ভারত টেস্টের প্রথম দিনে বৃষ্টির ফাঁকে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। কানপুরের আবহাওয়া দ্বিতীয় দিনেও উন্নতি হয়নি। বৃষ্টির কারণে মাঠে গড়াইনি এক বলও। ক্রমেই বেড়েছে বৃষ্টি। যে কারণে গ্রিন পার্ক স্টেডিয়াম থেকে টিম হোটেলে ফিরে গেছে ভারতীয় দল। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষা করে টিম হোটেলে নাজমুল হোসেন শান্তরাও ফিরে গেছে।

বৃষ্টির এমন লুকোচুরির মধ্যেই সরাসরি ধারাভাষ্যে এসেছিলেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। কথাও বলেন বিভিন্ন বিষয় নিয়ে। মন্তব্য করেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটারদের নিয়ে।

সাদা পোশাকেও ইতি টানছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তন হওয়ায় নিরাপত্তার নিশ্চয়তা পেলে ঢাকায় ফিরবেন তিনি। ফিরে আগামী মাসে মিরপুরের হোম অব ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একটি ম্যাচ খেলে টেস্ট থেকে অবসরে যাবেন সাকিব। অন্যথায় এই ম্যাচই হতে পারে তার টেস্ট ক্যারিয়ারের শেষ ম্যাচ।

দীর্ঘ প্রায় দেড় যুগের টেস্ট ক্যারিয়ারে অনেক কীর্তি নিজের নামের পাশে যোগ করেছেন সাকিব। ৭১ টেস্টে বাংলাদেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ ৪৬০০ রান করেছেন তিনি। পাশাপাশি বল হাতে নিয়েছেন সর্বোচ্চ ২৪২ উইকেট। বর্তমানে টেস্টে আইসিসির অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়েও আছেন দুই নম্বরে। এর আগে শীর্ষস্থানেও ছিলেন দীর্ঘদিন। এমন ক্যারিয়ারের সাকিবের চেয়েও মুশফিককে টেস্টে এগিয়ে রেখেছেন তামিম। এগিয়ে রেখেছেন নিজের চেয়েও।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৯২টি টেস্ট খেলেছেন মুশফিক। রানের দিক থেকেও সবার চেয়ে এগিয়ে ডানহাতি এ ব্যাটসম্যান। লাল বলের ক্রিকেটে ৩৮.৬৮ গড়ে দেশের পক্ষে সর্বোচ্চ ৫৯১৯ রান করেছেন মুশফিক। অন্যদিকে এ তালিকার দুইয়ে থাকা তামিম ৭০ টেস্টে ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেছেন।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬