ভিয়েতনামের কাছে বড় ব্যবধানে হারল বাংলাদেশ

২৮ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৭ AM , আপডেট: ২৩ জুলাই ২০২৫, ০১:০৮ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সুবিধা করতে পারেনি মারুফুল হকের শিষ্যরা। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। ভিয়েতনাম অনূর্ধ্ব-২০ দলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হার মানতে হয় বাংলাদেশকে।

ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই গোল হজম করে বাংলাদেশ। মাত্র চার মিনিটে টি হোয়াংয়ের গোলে পিছিয়ে পড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। ৩০ মিনিটে আবারও গোল করে ভিয়েতনামকে এগিয়ে নেন হোয়াং।

প্রধমার্ধে অবশ্য একটি গোল শোধ করে বাংলাদেশ। ৪১ মিনিটে পিয়াস নোভার গোলে ব্যবধান কমে। গোল করে অবশ্য তা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। পরের মিনিটেই ভিয়েতনামকে এগিয়ে নেন কিউ ডি লি। প্রধমার্ধ শেষ হয় ৩-১ গোলে।

বিরতি থেকে ফিরে বাংলাদেশ রক্ষণে জোর দেয়। নিজেদের রক্ষণ ঠিক রেখে গোল শোধের কয়েকটি চেষ্টা করলেও সেসব আলোর মুখ দেখেনি। উল্টো ম্যাচের ৮২ মিনিটে ব্যবধান ৪-১ করেন গুয়েন পং। শেষ পর্যন্ত এটিই হয়ে রয় জয়সূচক গোল। বাংলাদেশ পায় বড় ব্যবধানে হারের লজ্জা।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন অনুষদ প্রতিষ্ঠার দাবি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন ৩০ সেপ্টেম্বর …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে যুবকের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় জিপিএ-৫ পাওয়া ৬০০ শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
রাতেও অপারেশন থিয়েটার চালু রাখার পরিকল্পনা বিএমইউর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ, দুই যুবক আটক
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬